যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠলেন থিয়েম, নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ইউ এস ওপেন
যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠলেন থিয়েম, নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ইউ এস ওপেন
করোনা পরবর্তী সময় টেনিস সার্কিটে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে যুক্তরাষ্ট্র ওপেন। ইউএস ওপেনে পুরুষদের টেনিসে বিগ থ্রিকে বাদ দিয়ে ফাইনাল ভাবাই যায় না। সেখানে করোনা পর টেনিস শুরুতে দুই নতুন মুখ আলেকজান্ডার জেরেভ ও ডমিনিক থিয়েম এই প্রথমবার ফাইনাল উঠলেন। শনিবার সেমিফাইনাল ম্যাচে অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়েম দাপটের সঙ্গে মেদভেদেবকে হারালেন।

সেমিফাইনালে আজ স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেন থিয়েম। রাশিয়ান টেনিস তারকা ড্যারিন মেদভেদেবের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণাত্মক খেলেন থিয়েম। ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে ৭-৬ ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াই জিতে নেন।
মেদভেদেব তৃতীয় সেটে শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানেও ৭-৬ ব্যবধানে শেষ পর্যন্ত থিয়েমের জয়। ফলে তিন সেট জিতে ফাইনালে উঠে গেলেন থিয়েম। থিয়েম এই নিয়ে চারবার মেজর ইভেন্টের খেতারি লড়াইয়ের ফাইনালে উঠলেন। যদিও এর আগে থিয়েমের এখনও গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়নি।
১৪ সেপ্টেম্বর ফাইনালে থিয়েমের প্রতিপক্ষ জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। সেমিফাইনালে পাবলো কারেনো বুস্তার বিরুদ্ধে তিনটি সেটের লড়াইয়ে ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে জেরেভ ম্যাচটি পকেটে পুরে নিয়ে ফাইনালে উঠেছেন তিনি। প্রসঙ্গত জেরেভ প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। ফাইনালে যিনিই ম্যাচ জিতুন না কেন, বিগ থ্রি অর্থাৎ নোভাক জকোভিচ, রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে বাদ দিয়ে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে টেনিস দুনিয়া।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications