রজার ফেডেরার সরলেন ইউএস ওপেন থেকে, অপারেশনের হ্যাটট্রিকে অনিশ্চিত কেরিয়ার

রজার ফেডেরারের ভক্তদের জন্য দুঃসংবাদ। চলতি বছরে সুইস কিংবদন্তিকে আর কোর্টে দেখা যাবে না। এমনকী ফের তিনি কবে কোর্টে ফিরতে পারবেন বা আদৌ পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল ফেডেরারের ইনস্টাগ্রাম পোস্টের পরই। গত বছর ডান হাঁটুতে দু-বার অস্ত্রোপচার করিয়েছিলেন। ফের অপারেশন করাতে হবে তাঁকে।

ইউএস ওপেনে নেই ফেডেরার

ইউএস ওপেনে নেই ফেডেরার

গত ৮ অগাস্ট ৪০ পূর্ণ করেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেডেরার। নাদালও ভুগছেন চোট সমস্যায়। ফলে ইউএস ওপেনে নোভাক জকোভিচ ফেডেরার ও নাদালের কীর্তি টপকে যেতেই পারেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেনের পর উইম্বলডন জিতে জকোভিচের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা হয়েছে ২০, যা নাদাল ও ফেডেরারের সমান। ফেডেরার এবার সরে দাঁড়ালেন ইউএস এপেন থেকে।

ফের অপারেশন

উইম্বলডন থেকে বিদায় নেওয়ার পর চোটের কারণেই আর টোকিও অলিম্পিকে অংশ নেননি ফেডেরার। ইনস্টাগ্রাম পোস্টে রবিবার তিনি জানিয়েছেন, উইম্বলডন খেলার সময়ই হাঁটুতে ফের চোট লেগেছে। তারপর থেকে লাগাতার চিকিৎসকদের দেখিয়ে পরামর্শ নিয়েছি। মাঝারি বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী যাতে আমি এগোতে পারি সেজন্য তাঁরা আমাকে আরও একবার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সেইমতো আমিও রাজি হয়েছি। কয়েক সপ্তাহ ক্রাচে ভর দিয়ে চলতে হবে। কয়েক মাস কোর্টের বাইরেও থাকতে হবে। খুব কঠিন সময় কাটাতে হবে। তবে যেহেতু আমি সুস্থ-সবল থাকতে চাই, আমি যাতে আগের মতো দৌড়াতে পারি এবং আমি যাতে ফের টেনিস কোর্টে চেনা ছন্দে ফিরতে পারি সে কারণে অপারেশন করাতে রাজি হওয়াটাই সঠিক সিদ্ধান্ত। আমি খুব বাস্তববাদী। আমি জানি এই বয়সে আরও একটি অপারেশন করিয়ে সব কিছু ফের স্বাভাবিক জায়গায় নিয়ে আসা কতটা কঠিন। কিন্তু আমার আশা, এই অপারেশন করালে দীর্ঘদিন আমি ভালো থাকতে পারব। আমি এখনও অ্যাক্টিভ। ফলে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে সেটা সম্ভব হবে।

চিন্তায় ভক্তরা

সমর্থকরা যেভাবে তাঁকে ভালোবাসেন, তাঁকে নিয়ে উদ্বিগ্ন থাকেন সে কারণে ভক্তদের ধন্যবাদ জানিয়ে ফেডেরার বলেন, রিহ্যাব প্রক্রিয়া চলাকালীনও তিনি যাবতীয় আপডেট দিতে থাকবেন। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি ও মে মাসে ডান পায়ে দুটি অর্থ্রোস্কোপিক সার্জারি করেছিলেন ফেডেরার। তারপর পাঁচটি টুর্নামেন্ট খেলেন। যদিও কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। উইম্বলডনে ফের চোট পান। ফেডেরার যতই অপারেশনের হ্যাটট্রিকের পর কোর্টে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী হোন না কেন, তাঁর ভক্তদের মধ্যে কিন্তু আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, কোর্টে ফিরলেও এই বয়সে তাঁর আর গ্র্যান্ড স্ল্যাম জেতা বোধ হয় সম্ভব হবে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+