ডায়মন্ড হারবারে চারটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ নিয়ে চিন্তাভাবনা কমিশনের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন রিটার্নিং অফিসার ও একজন অবজার্ভার। চূড়ান্ত সিদ্ধান্ত যদিও নির্বাচন কমিশনই নেবে। স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত এই তথ্য জানিয়েছেন।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সুব্রত গুপ্ত জানান, ফলতা ও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের স্ক্রুটিনি এখনও সম্পূর্ণ হয়নি, যা আজ রাতেও চলবে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পর্যবেক্ষণ শেষে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আগামীকাল সকালেই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, ফলতা, মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের কিছু চিহ্নিত সমস্যা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। গণনায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন ত্রি-স্তরীয় বলয় ও পরিচয় পত্রে কিউআর কোডের মতো কড়া পদক্ষেপ নিচ্ছে।












Click it and Unblock the Notifications