আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল ঘোষণা, বাজিমাত করল ছাত্রীরা

এদিন বৃহস্পতিবার ২০২৬ সালের দশম শ্রেণি (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে সার্বিক পাশের হার যথাক্রমে ৯৯.১৮ শতাংশ এবং ৯৯.১৩ শতাংশ।

এই বছর ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) পরীক্ষায় মোট ২,৫৮,৭২১ জন এবং ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আইএসসি) পরীক্ষায় ১,০৩,৩১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। উভয় পরীক্ষাতেই ছাত্রীরা ছেলেদের চেয়ে ভালো ফল করেছে।

আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার ছিল ৯৯.৪৬ শতাংশ, যেখানে ছেলেদের জন্য ৯৮.৯৩ শতাংশ। আইএসসি-তে ছাত্রীরা ৯৯.৪৮ শতাংশ পাশ করেছে, আর ছেলেদের ক্ষেত্রে তা ৯৮.৮১ শতাংশে দাঁড়িয়েছে।

আইসিএসই পরীক্ষায় যেখানে ২,৫৬,৫৯০ জন উত্তীর্ণ, সেখানে ২,১৩১ জন সফল হয়নি। একইভাবে, আইএসসি পরীক্ষায় ১,০২,৪১৪ জন যোগ্যতা অর্জন করলেও, ৯০২ জন উত্তীর্ণ হতে পারেনি।

ক্যাটেগরি অনুযায়ী আইসিএসই-তে, সাধারণ শ্রেণির শিক্ষার্থীদের পাশের হার ৯৯.২৬ শতাংশ। এরপর অন্যান্য অনগ্রসর শ্রেণি (৯৯.২৪ শতাংশ), তফসিলি উপজাতি (৯৮.০৭ শতাংশ) এবং তফসিলি জাতি (৯৮.৭৬ শতাংশ) সফল হয়েছে।

আইএসসি-তে সাধারণ শ্রেণির পরীক্ষার্থীরা ৯৯.১৭ শতাংশ, অন্যান্য অনগ্রসর শ্রেণি ৯৯.১২ শতাংশ, তফসিলি জাতি ৯৮.৭৭ শতাংশ এবং তফসিলি উপজাতি ৯৮.৮৪ শতাংশ পাশ করেছে।

আইসিএসই পরীক্ষা মোট ৬৭টি লিখিত বিষয়ে হয়, যার মধ্যে রয়েছে ২০টি ভারতীয়, ১৪টি বিদেশি এবং ১টি ধ্রুপদী ভাষা। অন্যদিকে, আইএসসি পরীক্ষা ৪৫টি লিখিত বিষয়ে অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৩টি ভারতীয়, ২টি বিদেশী এবং ২টি ধ্রুপদী ভাষা অন্তর্ভুক্ত।

পরীক্ষার্থীদের উত্তীর্ণ হতে আইসিএসই দশম শ্রেণিতে ন্যূনতম ৩৩ শতাংশ এবং আইএসসি দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে ৩৫ শতাংশ সম্মিলিত নম্বর প্রয়োজন। এই ফলাফল সিআইএসসিই-এর অফিসিয়াল ওয়েবসাইট (cisce.org)-এ উপলব্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+