Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rafael Nadal: খেতাবের সংখ্যা ১৪, নাদালের ফরাসি বিপ্লব, রোলাঁ গারোয় অপ্রতিরোধ্য ছিলেন স্প্যানিশ তারকা

রাফায়ে‌ল নাদালের সঙ্গে যে টুর্নামেন্ট বা খেতাবের নামটা সর্বতভাবে জড়িয়ে আছে সেটা হল ফরাসি ওপেন। রাফায়েল নাদাল এবং ফরাসি ওপেন এই দুটো শব্দ যেন সমার্থক হয়ে গিয়েছে টেনিস বিশ্বে। কেরিয়ারে ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। এরমধ্যে ১৪টি লাল সুড়কির কোর্টে। কিন্তু নিছক খেতাব জয়ের পরিসংখ্যান দিয়ে নাদালের সঙ্গে ফরাসি ওপেনের সম্পর্ক বোঝানো যাবে না। এর ব্যাপকতা আরও গভীরে।

রোলাঁ গারোয় একাধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন নাদাল। ফরাসি ওপেনে ২০০৫ সালে ১৯ বছর বয়সে প্রথম আত্মপ্রকাশ করেন নাদাল। ‌লম্বা চুল মাথায় ব্যান্ড। দর্শনে যতটা নজর কাড়েন তার থেকে বেশি কেড়েছিলেন খেলায়। এক আগ্রাসী স্প্যানিশ তরুণ প্রথম আর্বিভাবেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি ফরাসি ওপেনের নতুন সম্রাট হতে চলেছেন।

Rafael Nadal

২০০৫ সালে প্রথমবার ফরাসি ওপেন জেতেন। এরপর ২০০৬, ২০০৭, ২০০৮ সালে জিতে টানা চারবার ফরাসি ওপেনের খেতাব নিজের দখলে রাখেন নাদাল। অন্য গ্র্যান্ডস্লামগুলিতে নামলেও ফরাসি ওপেনের সঙ্গে এক নতুন বন্ধন তৈরি হয় নাদালের। লাল সুড়কির কোর্টে এক নতুন মহাকাব্য লিখতে শুরু করেন নাদাল।
২০০৯ সালে ফরাসি ওপেন জিততে না পারলেও ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৫বার ফরাসি ওপেন জিতে এক নতুন মাইলস্টোন সৃষ্টি করেন। ২০১৭ থেকে ২০২০ এই চার বছরও রোলাঁ গারোয় খেতাব জেতেন নাদাল। শেষবার ২০২২ সালে ফরাসি ওপেনের খেতাব ঘরে তোলেন।

কিন্তু সেই ফরাসি ওপেনের শেষটা একেবারেই ভালো হল না নাদালের। ২০২৪ সা‌লে চোট কাটিয়ে ফরাসি ওপেনে নামলেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। ফলে ফরাসি ওপেন জিতে টেনিসকে বিদায় জানালে যতটা রাজকীয় হতে পারত নাদালের জন্য সেটা হল না।

অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলড‌ন বা ইউএস ওপেনে ফেডেরার, জকোভিচরা আধিপত্য বিস্তার করলেও প্যারিস এলেই নাদালের সঙ্গে তাঁরা পেরে উঠতেন না। তবে জকোভিচ রোলাঁ গারোতে নাদালকে হারিয়েছেন। ২০২৩ সালে ফরাসি ওপেন জেতেন সার্বিয়ান টেনিস তারকা। তবে পরিসংখ্যানে অনেক এগিয়ে নাদাল। ফরাসি ওপেনে ১১ বার দুই জনে মুখোমুখি হয়েছেন‌ ৮ বার স্প্যানিশ টেনিস তারকা জিতেছেন।

এই জন্য ফরাসি ওপেনের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদের তকমা পান নাদাল। বিদায় নিলেন নাদাল, তবে উত্তরসূরি হিসেবে রেখে গেলেন কার্লোস আ‌লকারাজকে। তাঁর মাধ্যমেই স্প্যানিশ টেনিসের দাপট বজায় থাকবে টেনিসের বিশ্বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+