Paris Olympics 2024: জকোভিচের সামনে নাদাল! টেনিসের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডেই ব্লকবাস্টার
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডেই ব্লকবাস্টার! প্রত্যাশামতোই নোভাক জকোভিচের সামনে রাফায়েল নাদাল।
আজ নাদাল হারিয়ে দিলেন হাঙ্গেরির মার্টন ফুসকোভিক্সকে। আর তাতেই সুনিশ্চিত হয়ে গেল জোকার বনাম রাফা দ্বৈরথ।

নাদাল অবশ্য এদিন সহজ জয় পেলেন না। প্রথম সেটে জেতার পর দ্বিতীয় সেটে হেরে যান। যদিও তৃতীয় সেট জিতে তিনি পৌঁছে যান দ্বিতীয় রাউন্ডে। এই ম্যাচটি চলে আড়াই ঘণ্টা ধরে। স্প্যানিয়ার্ড জিতলেন ৬-১, ৪-৬, ৬-৪ সেটে।
নাদাল ডাবলসেও খেলছেন। সেখানে তাঁর পার্টনার কার্লোস আলকারাজ। নাদাল-আলকারাজ জুটি জয় পেয়েছে প্রথম রাউন্ডে। তাঁরা হারিয়েছেন ষষ্ঠ বাছাই আর্জেন্তিনার আন্দ্রেস মোলতোনি ও ম্য়াক্সিমো গঞ্জালেজ জুটিকে। তবে উরুর চোটের কারণে সিঙ্গলস খেলা নিয়ে গতকাল দুপুর অবধিও নিশ্চিত ছিলেন না নাদাল।
তবে পরে তিনি জানান সিঙ্গলসে নামবেন। তবে এদিন নাদালের খেলা দেখে মনে হয়েছে তিনি চেনা ছন্দে নেই। নাদাল প্রথম সেটে ৬-১-এ জিতে যান। যদিও দ্বিতীয় সেটে ছন্দপতন ঘটে। যদিও শেষ অবধি ম্য়াচটি জিততে তাঁর অসুবিধা হয়নি। তৃতীয় সেটে ২-২ থাকাকালীন ফুসকোভিক্সের সার্ভ ব্রেক করেন, আর ফিরে তাকাতে হয়নি।
মনে করা হচ্ছে, রোলাঁ গারো এবারই শেষবার সাক্ষী থাকবে নাদাল বনাম জোকার দ্বৈরথের। ক্লে কোর্টের রাজা, নাকি সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী- কার সোনা জয়ের স্বপ্নভঙ্গ হবে, সেটাই এখন তুমুল চর্চা আর বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়াল।
নাদাল ও জকোভিচের দ্বৈরথ সবমিলিয়ে হয়েছে ৫৯টি। তার মধ্যে ৩০টি জিতেছেন সার্বিয়ান কিংবদন্তি জকোভিচ। শেষবার তাঁদের দ্বৈরথ দেখা গিয়েছিল ২০২২ সালের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে। সেটি জিতেছিলেন স্প্যানিয়ার্ড নাদাল।
নাদাল ও জকোভিচের শেষ চারটি দ্বৈরথ হয়েছে ক্লে কোর্টে। জকোভিচ তার মধ্যে জিতেছেন ১ বার। সেটি ২০২১ সালের ফরাসি ওপেনের সেমিফাইনালে। জকোভিচ অলিম্পিক্সের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ম্যাথু এবডেনের বিরুদ্ধে। খেলার ফল ৬-০, ৬-১।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications