পিট সাম্প্রাসের রেকর্ড ভেঙে নয়া কীর্তি নোভাক জকোভিচের, সামনেই বিশ্বরেকর্ডের কোন হাতছানি?
বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হিসেবেই আরও একটি বছর কাটিয়ে ফেললেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ। সেই সঙ্গে গড়লেন নয়া কীর্তি। পিট সাম্প্রাসের রেকর্ড ভেঙে সপ্তমবার আইটিএফ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় নতুন পালক যোগ হলো জোকারের মুকুটে। মহিলাদের টেনিসে এই শিরোপা জিতে নিয়েছেন বিশ্বের ১ নম্বর অ্যাশ বার্টি, তিনি এই নিয়ে দ্বিতীয়বার এই নজির গড়লেন। আজ এ কথা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ।

চলতি বছর নোভাক জকোভিচ বিশ্বের ১ নম্বর তারকা হিসেবেই জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডনে। তবে টোকিও অলিম্পিকে যেমন পদক জিততে ব্যর্থ হন, তেমনই হতাশ করেন ইউএস ওপেনেও। হাতছাড়া করেন গোল্ডেন স্ল্যাম নিশ্চিত করার সুযোগ। ১৯৭৮ সাল থেকে এই খেতাব দেওয়া চালু করেছে আইটিএফ। পিট সাম্প্রাস ৬ বার আইটিএফ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।

মহিলাদের টেনিসে অ্যাশ বার্টি এই খেতাব এর আগে জিতেছিলেন ২০১৯ সালে। এবার তিনি প্রথমবার উইম্বলডন জয়ের স্বাদ পান। অলিম্পিকের মিক্সড ডাবলসে জেতেন ব্রোঞ্জ। নয়া কীর্তি গড়ার পর জকোভিচ জানিয়েছেন, সপ্তমবার আইটিএফ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া তাঁর, তাঁর টিম, পরিবার ও ফ্যানদের জন্য গৌরবের বিষয়। নিজের সামগ্রিক পারফরম্যান্স, খেলার ফল দেখে তিনি যেমন খুশি তেমনই বেশি তৃপ্তি পেয়েছেন সার্বিয়ার জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে। আগামী মাসেই ফের এক মহাকীর্তি গড়ার হাতছানি রয়েছে জকোভিচের সামনে।

এই মুহূর্তে পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে একই জায়গায় রয়েছেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। তিনজনেই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সবচেয়ে বেশি ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতার রেকর্ডটি রয়েছে জকোভিচের দখলেই। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন জিতলে তিনি দশমবার এই খেতাবই শুধু ঝুলিতে পুরবেন না, রাফা-রজারকে পিছনে ফেলে গড়বেন নয়া বিশ্বরেকর্ড।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications