Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যেন ট্রেনের ধাক্কা খেলাম! গোট-এর বিরুদ্ধে হারেও খুশি, নিজেকে 'প্রায় ১০' দিলেন বিশ্বের এক নম্বর

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এ সেরেনা-যুদ্ধে পরাজিত হয়েও, সিমোনা হালেপ তার অস্ট্রেলিয়ান ওপেনের পারফরম্যান্সকে ১০-এর কাছাকাছি নম্বর দিলেন।
 

সোমবার (২১ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এ 'গোট' বনাম 'এক নম্বর'-এর ম্যাচে সেরেনা উইলিয়ামস-এর বিরুদ্ধে ৬-১, ৪-৬, ৬-৪ ফলে হেরে চতুর্থ রাউন্ডেই বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম থেকে ছিটকে যেতে হয়েছে সিমোনা হালেপ-কে। তবে এই পরাজয়ের পরও নিজের খেলা নিয়ে অখুশি নন তিনি। জানিয়েছেন প্রায় ১০-এ ১০ পাওয়ার মতোই খেলছেন তিনি। জানিয়েছেন প্রথম সেটে সেরেনা এমন খেলেছেন যে, তাঁর মনে হয়েছিল যেন ট্রেনের ধাক্কা খেলেন।

যেন ট্রেনের ধাক্কা খেলাম - বললেন হালেপ

এদিন হেরে বিদায় নেওয়া সত্ত্বেও বেশ হাসিখুশি মেজাজেই ছিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা রোমানিয়ার সিমোনা হালেপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই তিনি মেতে ওঠেন রসিকতায়। প্রথম সেটে হালেপ কিছু বোঝার ওঠার আগেই রীতিমতো কোর্টে ঝড় তুলে ৬-১ গেমে সেটটি পকেটে পুড়েছিলেন সেরেনা। ম্যাচের পর হালেপ বলেন,প্রথম সেটে সবকিছু এত দ্রুত ঘটেছিল, যে তাঁর মনে হয়েছিল যেন কোনও ট্রেনে ধাক্কা খেয়েছেন তিনি।

তবে ট্রেনের তলায় পড়েও তিনি মোটেই ভয় পাননি বলেই দাবি করেছেন বিশ্বের এক নম্বর। কারণ নিজের খেলার উপর তাঁর আস্থা ছিল। কাজেই জানতে মাথা ঠান্ডা রাখতে পারলে তিনি ম্যাচে ফিরতে পারবেনই। কার্যক্ষেত্রেও তাই হয়। হালেপ জানিয়েছেন দ্বিতীয় সেটে প্রতি গেমেই তিনি উন্নতি করেছেন। তবে তৃতীয় সেটে তীব্র লড়াই করেও তিনি সেরেনাকে আটকাতে পারেননি।

চতুর্থ রাউন্ডেই বিদায় নেওয়ায় সিমোনা বালেপ তাঁর শীর্ষস্থানটি হারাতে পারেন। তবে এই নিয়ে তিনি চিন্তিত নন। পিঠের চোট সারিয়ে মাত্র ১টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই গ্র্যান্ড স্ল্যামে তিনি যেভাবে পারফর্ম করেছেন, তাতে তিনি বেশ খুশি।

তিনি জানান, নিজের খেলাকে প্রায় ১০ পাওয়ার মতো হলছেন, কারণ এই প্রতিয়োগিতা শুরুর আগে তিনি একটু বেশিই সময় বাড়িতে কাটিয়েছেন। সর্বোচ্চ পর্যায়ের টেনিসের জন্য সেভাবে প্রস্তুতিই নেননি। সেই সঙ্গে এই টুর্নামেন্টে তাঁর সামনে ছিল কঠিনতম ড্র। তাই সবমিলিয়ে নিজের খেলায় তিনি খুশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+