ক্রীড়াক্ষেত্রে নক্ষত্রপতন, ঘুমের মধ্যেই প্রয়াত আখতার আলি

ক্রীড়াক্ষেত্রে নক্ষত্রপতন, ঘুমের মধ্যেই প্রয়াত আখতার আলি

বাংলা তথা দেশের ক্রীড়াক্ষেত্রে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন ডেভিস কাপার ও কোচ আখতার আলি। গভীর রাতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১। তাঁর পুত্র জিশান আলি ভারতীয় ডেভিস কাপ দলের কোচ। আখতার আলি-র পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি ও মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন। সম্প্রতি কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

ক্রীড়াক্ষেত্রে নক্ষত্রপতন, ঘুমের মধ্যেই প্রয়াত আখতার আলি

তাঁর প্রয়াণে টেনিস মহলে শোকের ছায়া। আজ বিকেলে তাঁকে সমাহিত করা হবে। আখতার আলির প্রয়াণে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী টুইটে শোকবার্তায় লিখেছেন, আখতার স্যর দেশের অনেক তারকাকে কোচিং করিয়েছেন। তাঁর প্রয়াণে মর্মাহত। ২০১৫ সালে বাংলার সর্বোচ্চ ক্রীড়া সম্মানে তাঁকে ভূষিত করা হয়েছিল। বরাবর তাঁর ভালোবাসা পেয়েছি। তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। আখতার আলির বাসভবনে যাচ্ছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

১৯৩৯ সালের ৫ জুলাই জন্ম আখতার আলির। ১৯৫৮ সাল থেকে ১৯৬৪ সাল অবধি ভারতীয় দলের হয়ে টানা ডেভিস কাপ খেলেছেন। সিঙ্গলস ও ডাবলস দুই ক্ষেত্রেই তিনি সমান পারদর্শী ছিলেন। রমানাথন কৃষ্ণান, নরেশ কুমার, প্রেমজিৎ লাল, জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি খেলেছেন। ১৯৫৫ সালে তিনি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জেতেন। জুনিয়র উইম্বলডনের সেমিফাইনালও খেলেছিলেন।

২০০৮ সালে ভারতীয় ডেভিস কাপ দলের নন প্লেয়িং ক্যাপ্টেন হয়েছিলেন। রমেশ কৃষ্ণান, বিজয় অমৃতরাজ, আনন্দ অমৃতরাজ, লিয়েন্ডার পেজের মতো বহু তারকাকে কোচিং করিয়েছেন। পরামর্শ দিয়েছেন সানিয়া মির্জাকে। ২০০০ সালে লন টেনিসে তিনি অর্জুন পুরস্কার পান। তাঁর প্রয়াণের খবরে শোকাহত টেনিস মহল। দেশের প্রাক্তন ডেভিস কাপার বিশাল উপ্পল টুইটারে শোকপ্রকাশ করে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। সোমদেব দেববর্মণ টুইটারে শোকপ্রকাশ করে লিখেছেন, ১৯৯৯ সালে সাউথ ক্লাবে তাঁর অধীনে অনুশীলনের সময় সুযোগ পেয়েছিলাম। তাঁর কাছ থেকে সব সময় সেরা শিক্ষাই পেয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+