Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বিগেস্ট রাইভাল'-কে হারিয়ে রেকর্ড জোকারের! এক জয়ে মারলেন দুই পাখি - নাদাল ও ফেডেরার

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর ফাইনালে রাফায়েল নাদালকে হরালেন নোভাক জোকোভিচ। এখন তিনিই সর্বোচ্চ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী খেলোয়াড়।

আরও এক ম্যাচ, আরও এক দুর্দম্য পারফরম্যান্স নোভাক জকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর পুরুষদের ফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে একেবারে সেরা ফর্মে দেখা গেল সার্বিয়ান টেনিস তারকাকে। এর আগে ২০১২ সালে এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেই নাদাল ও জকোভিচের ম্যাচ গড়িয়েছিল ৫ ঘন্টা ৫৩ মিনিটে। এদিন কিন্তু ৬-৩, ৬-২, ৬-৩ সেটে নাদালকে একপ্রকার উড়িয়ে দিয়ে তাঁর সপ্তম অস্ট্রেলিয়ান খেতাব জিতে নিলেন 'জোকার'।

বিগেস্ট রাইভাল-কে হারিয়ে রেকর্ড জোকারের

ফাইনালের আগে জকোভিচ জানিয়েছিলেন, নাদালই তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সকলেরই প্রত্যাশা ছিল ২০১২ সালের মতো আরও একটি মহাকাব্যিক ফাইনাল দেখা যাবে তাঁদের মধ্যে। তবে জকোভিচ নিজে জানিয়েছিলেন রবিবারের ম্যাচটি লম্বা হোক তিনি চান না। সেটাই এদিন তিনি করে দেখালেন।

এদিন অদ্ভূতভাবে নাদালকে অনেকটাই ক্লে কোর্টের রক্ষণাত্বক টেনিস খেলতে দেখা গেল। এইবারের অস্ট্রেলিয়ান ওপেনে কিন্তু প্রথম থেকেই তাঁকে আগ্রাসী টেনিস খেলতে দেখা গিয়েছিল। এভাবেই একটিও সেট না হারিয়ে তিনি ফাইনালে পৌঁছেছিলেন। এদিন সেই আগ্রাসী টেনিসে ভরসা হারিয়েই ডুবলেন তিনি।

অপরদিকে একেবারেই গুটিয়ে ছিলেন না জকোভিচ। প্রতম থেকেই তিনি এতটুকু ছাড় দেননি নাদালকে। নাদালের ভয়ঙ্কর ফোরহ্যান্ডকে ভয় না করে, তিনি পাল্টা আক্রমণের পথে যান। আর তাতেই একেই পর এক আনফোর্সড এরর করে ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যান নাদাল।

একই সঙ্গে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতায় তিনি টপকে গেলেন ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার ও রয় এমার্সনকে। এদিন জিতলে নাদাল সব গ্র্য়ান্ডস্ল্যাম অন্তত দুইবার করে জেতা হত। তাঁর প্রতীক্ষা বাড়ল।

২০১৮ সালে চোট কাটিয়ে ফিরে প্রথমে উইম্বলডন ও পরে ইউএস ওপেন জিতেছিলেন জকোভিচ। এই নিয়ে পর পর তিলটি গ্র্যান্ড স্ল্যামে অংশ িনযে তিনটিতেই চ্যাম্পিয়ন হলেন তিনি।

এদিন জয়ের পর টেনিস সার্কিটের জোকার বলেন, মাত্র ১২ মাস আগেই তাঁর অপারেশন হয়েছিল। সেখান থেকে এদিন মেলবোর্নে ট্রফি জয় তাঁর নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+