Australian Open 2023: বেরেত্তেনির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মনে রাখার মতো জয় পেলেন অ্যান্ডি মারে

Australian Open 2023: বেরেত্তেনির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মনে রাখার মতো জয় পেলেন অ্যান্ডি মারে

জয় দিয়ে অস্ট্রেলিয়া ওপেনে অভিযান শুরু করলেন অ্যান্ডি মারে। ইতালির তারকা খেলোয়াড় মাতিও বেরেত্তেনিকে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করে তিনি জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে।

Australian Open 2023: বেরেত্তেনির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মনে রাখার মতো জয় পেলেন অ্যান্ডি মারে

অস্ট্রেলিয়ান ওপেনের পাঁচ বারের ফাইনালিস্ট অ্যান্ডি মারে ২০১৯ সালে জানিয়েছিলেন সেটিই তাঁর শেষ অস্ট্রেলিয়ান ওপেন হতে চলেছে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ২০২৩ সালের অস্ট্রেলিয়া ওপেনে কার্যত বেরেত্তিনির বিরুদ্ধে বেশ লড়াই করেই এই স্কটিশ টেনিস তারকাকে পরবর্তী রাউন্ডের ছাড়পত্র অর্জন করতে হয়েছে। পাঁচ সেটের দুর্ধর্ষ দ্বৈরথে অ্যান্ডি মারের পক্ষে খেলার ফল ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৭ (৭-৯), ৭-৬ (১০-৬)। বেরেত্তিনির বিরুদ্ধে পর পর দুইটি সেটে জিতে যাওয়া মারের পক্ষে এই ম্যাচটি এতটা কঠিন হয়ে উঠবে তা বোঝা যায়নি। তৃতীয় এবং চতুর্থ সেটে দেওয়া পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটন ইতালির খেলোয়াড়টি।

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে উঠে অ্যান্ডি মারে বলেছেন, "এই মুহূর্তে আমি অত্যন্ত খুশি। নিজের উপর অত্যন্ত গর্বিত। ম্যাচের পর টেমিস কোর্টে দাঁড়িয়েই সেই কথা বলেছে অ্যান্ডি মারে। বিগত কয়েক মাসে অনেক পরিশ্রম আমি করেছি। সেইগুলোই আমায় এখানে এই রকম পারফর্ম করার সুযোগ দিয়েছে। মাতিও বেরেত্তিনির মতো খেলোয়াড়ের বিরুদ্ধে এই রকম ম্যাচের পর বলাই যায় সেই পরিশ্রমের মূল্য পাওয়া গেল।"

দ্বিতীয় রাইন্ডের খেলার অ্যান্ডি মারে মুখোমুখি হবেন থানাসি কোকিনাকিস এবং ফাবিও ফোগনিনির মধ্যে হওয়া ম্যাচের জয়ীর বিরুদ্ধে। মারে বলেছেন, "এই বারই প্রথম আমি ১০ পয়েন্টের টাই ব্রেকার খেললাম। এটা একটু অন্য রকম। ৬-১, বা ৭-১ -এর ক্ষেত্রে মনে হয় আপনি এখনও অনেকটা দূরে রয়েছেন। ও দারুণ ভাবে এই ম্যাটে ফিরে আসে এবং শেষ পর্যন্ত আমি ভাগ্যবান যে এই ম্যাচ থেকে জয় পেয়েছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+