পুরবোর্ড গঠনের আগে উত্তপ্ত লালমাটির জেলা! নির্দলের ভয়ে 'কাঁপছে' শাসক তৃণমূল
রাজ্যে জুড়ে বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি (BJP) হাইকোর্টে মামলা করেছে। যার শুনানি এখনও চলছে। কিন্তু রাজ্য জুড়ে যখন বিধানসভার পরে তৃণমূল যখন ৪ পুরসভায় বাদ দিয়ে বাকি সবে জয় পেয়েছে, তখন তৃণমূলের অভিযোগ নির
রাজ্যে জুড়ে বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি (BJP) হাইকোর্টে মামলা করেছে। যার শুনানি এখনও চলছে। কিন্তু রাজ্য জুড়ে যখন বিধানসভার পরে তৃণমূল যখন ৪ পুরসভায় বাদ দিয়ে বাকি সবে জয় পেয়েছে, তখন তৃণমূলের অভিযোগ নির্দলের (independent) বিরুদ্ধে। স্থানীয় তৃণমূলের নেতৃত্বের অভিযোগ নির্দলদের দাপটে তারা এলাকায় ভয়ে ভয়ে থাকছেন। এই পরিস্থিতি বাঁকুড়ার (Bankura) সোনামুখী (Sonamukhi) পুরসভায়।

বোর্ড গঠনের আগে উত্তপ্ত সোনামুখী
২৩ মার্চ পুরবোর্ড গঠন। তার আগে লাল মাটির জেলা বাঁকুড়ার সোনামুখীতে চড়েছে রাজনৈতিক পারদ। বিশেষ করে ১৫ নম্বর ওয়ার্ডে। সেখানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন নির্দলপ্রার্থী। কিন্তু জয়ী নির্দল প্রার্থীর অভিযোগ হার মেনে নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফস বেরনোর পর থেকে বারে বারে হামলা চালানো হচ্ছে ভোটের সময় নির্দলপ্রার্থীর হয়ে কাজ করাদের ওপরে। বৃহস্পতিবার এমনই এক সংঘর্ষ হয়। একের পর বাড়িতে ভাঙচুর চলে। সেই সংঘর্ষে দুপক্ষের অন্তত ৫ জন আহত হন।

স্থানীয়দের অভিযোগ
স্থানীয়রা জানিয়েছেন, দুপক্ষই হামলার ঘটনায় জড়িত। তারা জানিয়েছেন, ১৭ তারিখের পরে ১৮ মার্চ দোলের দিন তৃণমূল এবং নির্দল কর্মীদের মধ্যে ব্যাপ্ক সংঘর্ষ হয়। সোনামুখীর ১৫ নম্বর ওয়ার্ডের নীলবাড়িতে হওয়া সেই সংঘর্ষে তৃণমূল প্রার্থী ছাড়াও ৪ জন নির্দল সমর্থক আহত হন।
স্থানীয়রা জানিয়েছেন, ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে লড়াই করেন বাবলি গোস্বামী। তাঁকে হারিয়ে ওই ওয়ার্ডে জয়ী হন নির্দলীয় শুভ্রা রায়। ফল বেরনোর পর থেকেই এলাকা উত্তপ্ত।

হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নির্দলীয় কাউন্সিলর শুভ্রা রায় অভিযোগ করেছেন দোলের দিন সমর্থকরা লং খেলতে বাড়িতে এসেছিলেন। সেই সময়ই তৃণমূলের লোকজন হামলা চালায়। তাঁর আরও অভিযোগ হামলাকারীরা পরাজিত তৃণমূল প্রার্থী বাবলি গোস্বামীর অনুগত। জয়ী নির্দল প্রার্থী অভিযোগ করেছেন, লাঠি, রড দিয়ে তাঁর সমর্থকদের মারধর করা হয়েছে। বাড়ির শিশুরাও এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। আহতদের প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদেরকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। শুভ্রা রায় অভিযোগ করেছেন, ভোটের দিন থেকেই এলাকায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। তাও সাধারণ মানুষের আশীর্বাদে তিনি জয়ী হয়েছেন।

পাল্টা হামলার অভিযোগ নির্দলের বিরুদ্ধে
তৃণমূলের তরফে অবশ্য এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা অভিযোগ কাউন্সিলরের লোকজনই তাদের ওপরে হামলা চালিয়েছে। স্থানীয় এক তৃণমূল নেতা এই হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, নির্দল প্রার্থী অনুগতরা তাদের দলের প্রার্থীর ওপরেও হামলা চালিয়েছে। এলাকায় জয়ী নির্দল প্রার্থী এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের অভিযোগ করেছেন ওই নেতা। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন ভয়ে ভয়ে এলাকায় তৃণমূল করছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications