নদীতে স্নান করতে গিয়ে কুড়িয়ে পেয়েছিলেন, সত্যিটা জানতেই হুলুস্থূল কাণ্ড বিষ্ণুপুরে
দ্বারকেশ্বর নদ থেকে প্রাপ্ত প্রায় হাজার বছরের প্রাচীণ বিষ্ণু মূর্তি উদ্ধার হলো বাঁকুড়ার গ্রামে। ক্লোরাইড পাথরে নির্মিত প্রায় ১২ কেজি ওজনের ভগ্ন অবস্থায় প্রাপ্ত এই বিষ্ণু মূর্তিটি বর্তমানে বিষ্ণুপুর যোগেশ চন্দ্র পূরাকীর্তি ভবনে রাখা হবে।
সূত্রে খবর, সম্প্রতি তাঁদের কাছে খবর আসে বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ডিহড় গ্রামের জনৈক রাখহরি দাসের বাড়িতে দ্বারকেশ্বর নদ থেকে পাওয়া প্রাচীণ একটি বিষ্ণুমূর্তি রয়েছে। এই খবর পাওয়ার পরই বিষ্ণুপুর মহকুমাশাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌমী দাস, যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের কিউরেটর তুষার সরকার সহ অন্যান্যরা পুলিশকে সঙ্গে নিয়ে ডিহড় গ্রামে যান। রাখহরি দাসের বাড়ি থেকে তাঁরাই ঐ প্রাচীণ মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন বলে জানা গেছে।

বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত মূর্তি উদ্ধারের খবর জানিয়ে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া ঐ মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকে তৈরি, একই সঙ্গে এটি বিষ্ণুমূর্তিও হলে হতে পারে। তবে পুরো বিষয়টির বাখ্যা গবেষকরাই দিতে পারবেন বলে তিনি জানান।

বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌমী দাস এবং যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের কিউরেটর তুষার সরকাররাও বলেন, প্রাথমিকভাবে এটি বিষ্ণু মূর্তি বলেই মনে হচ্ছে। বর্তমানে যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের সংগ্রহ শালায় এই প্রাচীণ মূর্তিটি রাখা থাকবে বলেও তাঁরা জানিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications