বাংলার ক্রীড়াবিদদের জন্য বিরাট পুরস্কার মূল্য ও সরকারি চাকরির ঘোষণা মন্ত্রী নিশীথের
নয়া বিজেপি সরকার ক্ষমতায় এসেই বাংলার ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আন্তর্জাতিক ও জাতীয় স্তরের পদকজয়ী খেলোয়াড়দের জন্য বিশাল পুরস্কারমূল্য ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানান, "পশ্চিমবঙ্গ থেকে প্রতিভাবান খেলোয়াড়েরা সেরা পারফরম্যান্স দিক, বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের তৈরি করুক। অন্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে যাতে এগিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ।"
খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে ও তাঁদের শ্রেষ্ঠ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়ামন্ত্রী জানান, অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ীদের জন্য ৮ কোটি টাকা প্রস্তাবিত হয়েছে। রৌপ্যজয়ীরা ৬ কোটি ও ব্রোঞ্জ জয়ীরা ৪ কোটি টাকা পাবেন। তিনি আরও উল্লেখ করেন, প্রতিভাবান খেলোয়াড়দের পুরস্কারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এতদিন পিছিয়ে ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত এই ব্যবধান কমানো হবে।

এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী ৫ কোটি, রৌপ্যজয়ী ৪ কোটি এবং ব্রোঞ্জ জয়ী ২ কোটি টাকা পাবেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতলে ১.৫ কোটি, রুপোর জন্য ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জের জন্য ৫০ লক্ষ টাকা ধার্য হয়েছে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী খেলোয়াড়রা পাবেন ২ কোটি টাকা, রুপোর জন্য ১.৫ কোটি ও ব্রোঞ্জের জন্য ১ কোটি টাকা। জাতীয় গেমসে সোনা বিজয়ীরা ৭ লক্ষ, রুপো বিজয়ীরা ৬ লক্ষ এবং ব্রোঞ্জ বিজয়ীরা ৫ লক্ষ টাকা পুরস্কার পাবেন।
শুধু আর্থিক পুরস্কারেই নয়, পদকজয়ীদের সরকারি চাকরির সুযোগও তৈরি হচ্ছে, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি নিশ্চিত করেন, "শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ডিএসপি রাঙ্ক পর্যন্ত চাকরির ব্যবস্থা করে দেব।" এই পদক্ষেপ বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করবে।
বাংলার খেলাধুলোর সার্বিক উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার 'খেলো ইন্ডিয়া' ও 'সাই' (SAI)-এর প্রস্তাবিত কর্মসূচিগুলির সঙ্গে কাজ করবে। এছাড়াও, উত্তর ও দক্ষিণবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর খামতি চিহ্নিত করতে ও ফেডারেশনগুলির কার্যক্রম তদারকি করতে একটি নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হবে।












Click it and Unblock the Notifications