বাগদেবীর আরাধনায় বাঁকুড়া শহরের থিম পুজো মণ্ডপগুলি নজর কেড়েছে সকলের

বছরের শুরুতে বাঙালির প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনার দিন সকাল থেকেই রাস্তা জুড়ে দেখা যায় কচিকাঁচাদের ভিড়। অনেকের কাছে আবার সরস্বতী পুজো মানেই 'বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'। তেমনই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বাঁকুড়া। একাধিক চোখ ধাঁধানো পুজোমণ্ডপ তৈরি হয়েছে বাঁকুড়ায়।

আট থেকে অষ্টআশি সকলেই মেতে উঠেছেন বানীবন্দনায়। রীতি মেনে বাঁকুড়া শহরের বিগ বাজেটের পুজোগুলির থিম মণ্ডপ নজর কেড়েছে শহরবাসীর। শহরের এই বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম রয়েল বেঙ্গল ক্লাব, কলেজ মোড় টেন্ট ও ফ্রেন্ড ফিফটির পুজো।

রয়েল বেঙ্গল ক্লাব -
বাঁকুড়া শহরের কলেজ রোডের রয়েল বেঙ্গল ক্লাবের পুজো এবার ১৩ তম বছরে পড়ল। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরী করা হয়েছে এই ক্লাবের মণ্ডপ। প্রায় ৪ লক্ষা টাকা বাজেটের এই মন্ডপ এবার নজর কাড়ছে বাঁকুড়া শহরের মানুষের।

ফ্রেণ্ড ফিফটি ক্লাব-
ফ্রেন্ড ফিফটি ক্লাবের সরস্বতী পুজো এবছর ৩০ বছরে পড়ল। রাজস্থানের জয়পুরিয়া পুতুল নাচের আদলে তৈরী করা হয়েছে এই মণ্ডপ। গোটা মণ্ডপ জুড়ে অসংখ্য রঙিন পুতুল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের এই মণ্ডপও এবার নজর কাড়ছে শহরবাসীর।

কলেজ মোড় টেন্ট-
বাঁকুড়ার কলেজ মোড় টেন্টের পুজো এবার ৪২ বছরে পড়ল। এই ক্লাবের পুজোয় এবারের থিম আবর্ত। সাইকেল সহ বিভিন্ন যান বাহনের বিভিন্ন আকারের টায়ার দিয়ে তৈরী করা হয়েছে এই মন্ডপ। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের এই পুজোর মণ্ডপও এবার শহরের অন্যতম আকর্ষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+