ভয়াবহ আকার নেয় পরিযায়ী সঙ্কট! করোনা আবহে ২০২০ সাল কেমন কাটল পুরুলিয়াবাসীর
ভয়াবহ আকার নেয় পরিযায়ী সঙ্কট! করোনা আবহে ২০২০ সাল কেমন কাটল পুরুলিয়াবাসীর
অন্যান্য জেলার মতো চলতি বছরে গোটা পুরুলিয়া জুড়েই জাঁকিয়ে বসে করোনা। যদিও পরিসংখ্যান বলছে মহামারী পর্বের গোড়ায় যখন গোটা রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। তখনও পুরুলিয়াকে সেই অর্থে ছুঁতে পারেনি এই মারণব্যাধি। যা নিয়ে শুরুর দিকে বেশ খানিকটা স্বস্তিতে ছিল জেলা প্রশাসন।

পরিযায়ী শ্রমিকদের হাত ধরে এপ্রিলেই প্রথম সংক্রমণ
অন্যদিকে লকডাউনের মাঝে জেলাজুড়ে পরিযায়ী শ্রমিকদের প্রত্যাবর্তনের পর ফের নতুন করে বাড়ে উদ্বেগ। একাধিক ব্লকে বাড়তে থাকে করোনা আতঙ্ক। পরবর্তীতে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত বাঘানগর গ্রামে মহারাষ্ট্র ফেরত এক পরিযায়ী শ্রমিকদের হাত ধরেই প্রথম জেলায় করোনার প্রবেশ ঘটে।

লকডাউনেই প্রকট হয় পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা
এদিকে এই ঘটনা জানাজানি হতেই গোটা জেলাজুড়েই আতঙ্কের সঞ্চার হয় সাধারণ মানুষের মনে। যদিও করোনা রুখতে সেই সময় থেকেই পুরোদমে মাঠে নেমে পড়ে জেলা প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরুলিয়ায় ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয় প্রশাসনের তরফে। যদিও এই সিদ্ধান্তেও ফাঁপড়ে পড়ে অনেক হতদরিদ্র পরিযায়ী শ্রমিকই।

গাছে মাচা বেঁধেই কোয়ারেন্টাইন
নিজ পরিবারে কোয়ারেন্টাইনের জন্য আলাদা করে ঘর না থাকায় গাছের মাছা বেঁধে থাকতে হয় বলরামপুর থানার চেন্নাই ফেরত এক পরিযায়ী শ্রমিককে। যা নিয়ে সরকারের সমালোচনায় সরব হয় বিরোধীরা। পরবর্তীতে প্রশাসেনর তরফে তাকে একটি ভিন্ন সরকারি আবাসনে রাখার ব্যবস্থা করা হলেও এই খবর ছড়িয়ে পড়ে রাজ্য তথা দেশের প্রতিটি কোনায় কোনায়। লকডাউনেই ফের প্রকট হয় এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা।

একাধিকবার রাজনৈতিক সংঘাতের পথে পুরুলিয়া
এদিকে পরবর্তীকালে মে মাসে রাজস্থান থেকে ট্রাকে করে বাড়ি ফেরার সময় উত্তরপ্রদেশে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৬ পরিযায়ী শ্রমিক। যার মধ্যেও ছিলেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকেরা। এছাড়াও করোনাকালে একাধিক সরকারি প্রকল্পের বাস্তাবায়ন, জনকল্যানমূলক কর্মসূচী নিয়েও রাজনৈতিক উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার একাধিক প্রান্তে। এমনকী সংঘাতে জড়াতে দেখা তৃণমূল-বিজেপি কর্মীদের। যা নিয়েও বারংবার উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি।












Click it and Unblock the Notifications