সম্মুখ সমরে বিজেপি সাংসদ সৌমিত্র বনাম তৃণমূল নেত্রী স্ত্রী সুজাতা, বিচ্ছেদে তোপ উভয়ের
সৌমিত্র-সুজাতার সংসার ভেঙে যায় দলবদলের কড়চায়। স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার পরই আলাদা থাকতে শুরু করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
ফের সম্মুখ সমরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তাঁর তৃণমূল নেত্রী স্ত্রী সুজাতা মণ্ডল। শুক্রবার ডিভোর্স মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দিলেন উভয়েই। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল জেলা আদালতে পরস্পরের বিরুদ্ধে তোপ দাগেন তাঁরা।

স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার পরই ‘বিচ্ছেদ’
সৌমিত্র-জায়া সুজাতা তৃণমূলে যাগ দেওয়ার পরই বিপত্তি বাধে। নজিরবিহীনভাবে সাংবাদিক বৈঠক ডেকে স্ত্রীকে বিচ্ছেদের বার্তা দেন সৌমিত্র। তা নিয়ে কম বিতর্ক হয়নি রাজ্য রাজনীতিতে। সৌমিত্র-সুজাতার সংসার ভেঙে যায় দলবদলের কড়চায়। স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার পরই আলাদা থাকতে শুরু করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি সুজাতার তৃণমূলে যোগদান
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র-জায়া সুজাতা। এরপরেই স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। আলাদা থাকতে শুরু করেন তাঁরা।

মুখোমুখি হন সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল
২০২২ সালের জানুয়ারি মাসে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেছিলেন সৌমিত্র খাঁ। সেই সময় সুজাতা খাঁ জানিয়েছিলেন তিনি ডিভোর্স চান না। যদিও পরবর্ত্তী সময়ে 'মিউচুয়াল ডিভোর্সে'র পথেই হাঁটেন তিনিও। ২০২২ সালের ২০ ডিসেম্বর তিনিও আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে এদিন বাঁকুড়া জেলা আদালতে মুখোমুখি হন সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল।

সুজাতা করজোড়ে বলেন, 'যা সত্য তা-ই লিখবেন
এদিন বেগুনি আর সি-গ্রিন রঙের শাড়ি, চোখে সানগ্লাস আর কপালে লাল টিপ পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে আসেন সৌমিত্র-জায়া সুজাতা মণ্ডল। আদালত থেকে বেরিয়ে এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করজোড়ে বলেন, 'যা সত্য তা-ই লিখবেন। এক বর্ণ এদিক-ওদিক করবেন না।

আমার স্বামী একজনকে নিয়ে ঘর সংসার শুরু করেছে
সুজাতা বলেন, "এত দিন তিনি যে কথা বলেননি, সেই কথাই প্রকাশ্যে আনেন তিনি। সুজাতার দাবি, 'আমি থাকতে থাকতেই আমার স্বামী একজনকে নিয়ে ঘর সংসার শুরু করেছে।" একইসঙ্গে ওই মহিলা শিলিগুড়ির এক বিজেপি নেতার স্ত্রী বলেও সুজাতা মণ্ডল এদিন দাবি করেন।

জীবন থেমে থাকে না, সাফ জানালেন সৌমিত্র
এদিন আদালতে খোশমেজাজেই ঢোকেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আদালত থেকে বেরনোর সময় তাঁকে সুজাতার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে চাননি। তিনি বলেন, জীবন থেমে থাকে না। কে কী বলল তাতে কিছুই যায় আসে না। মানুষের জন্য কাজ করাই উদ্দেশ্য।

তৃণমূল তাঁর 'জীবনের জঘন্যতম জায়গা'
তিনি এদিন বলেন, তাঁর তৃণমূলে যাও ভুল হয়েছিল। তৃণমূল তাঁর 'জীবনের জঘন্যতম জায়গা' বলে মনে করেন তিনি। ওই দলে যাঁরা যান, তাঁদের তিনি পছন্দ করেন না। সৌমিত্র খাঁ-এর আইনজীবী কোয়েল মুখোপাধ্যায় বলেন, বিচারক দু'পক্ষের বক্তব্য শুনেছেন। আগামী মঙ্গল-বুধবারের মধ্যে সৌমিত্র-সুজাতার ডিভোর্স মামলার নিস্পত্তি হবে বলে তিনি জানান।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications