Vande Bharat Express Train: পুরুলিয়ায় নতুন লাইন দিয়ে ছুটল বন্দে ভারত! আরও কাছে কলকাতা, তৈরি হল ইতিহাস
Vande Bharat Express Train: বাংলার নতুন লাইনে ঝড় তুলল বন্দে ভারত এক্সপ্রেস! গত কয়েকদিন আগেই পুরুলিয়া-কোটশিলার নতুন ডবল লাইনের কাজ শেষ হয়েছে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে পয়াওয়া গিয়েছে সবুজ সঙ্কেতও। আর তা পেতেই একেবারে যাত্রী নিয়ে পুরোদমে নতুন লাইন হয়ে ছুটল দেশের 'সেমি বুলেট'। যা এক ঐতিহাসিক মুহূর্ত বলছেন সে জেলার মানুষরা।
যা খবর, ধীরে ধীরে অন্যান্য যাত্রীবাহি ট্রেনগুলির (Vande Bharat Express Train) পরিষেবা ওই লাইন দিয়ে শুরু হয়ে যাবে। আর তা হলে আরও দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন সে জেলার মানুষ। গত সপ্তাহে পুরুলিয়া-কোটশিলার নতুন ডবল লাইনের বিশেষ পরীক্ষা চলে। কমিশনার অফ রেলওয়ে সেফটি দীর্ঘ এই কাজ করে। নয়া এই ডবল লাইন ৩৬.২ কিলোমিটার।

পুরো এই পরীক্ষায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সমস্ত কিছু সরজমিনে খতিয়ে দেখা হয়। করা হয় স্পিড ট্রায়াল। একটি আধুনিক লোকোমোটিভের সাহায্যে চলে এই স্পিড ট্রায়াল। রেল সূত্রে জানা যায়, প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিমি গতিতে চালানো হয় ওই ইঞ্জিনটিকে।
এবং তা সফল হয়। এরপরেই পুরুলিয়া-কোটশিলার নতুন ৩৬.২ কিলোমিটার ডবল লাইনের ট্রেন চালানোর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। আর এরপরেই একেবারে পুরোদমে ওই লাইন দিয়ে ট্রেন চলতে শুরু করে দেয়। বাংলা এক সংবাদপত্রের খবর অনুযায়ী এখন ওই লাইনে গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার রাখতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে। সেই কথা মাথায় রেখেই এখন ট্রেন চালানো হচ্ছে। যা খবর ধীরে ধীরে বাড়ানো হবে নতুন লাইনে ট্রেনের গতি।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস প্রথমে চালানো হয়। এরপর কয়েক ধাপে চলে মালগাড়িও। এমনকী দেশের প্রথম সেমি বুলেট নতুন লাইন দিয়ে চালানো হয়েছে বলে খবর। চলেছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ওই লাইন দিয়েই রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে।
দীর্ঘ সময় সিঙ্গল লাইন ছিল। অবশেষে ডবল লাইন হয়ে চালানো হয় বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express Train) । যা খুবই গুরুত্বপূর্ণ বলছেন রেল আধিকারিকরা বিশেষ করে এই লাইন রেল যোগাযোগের ক্ষেত্রে আরও গতি আনবে বলেই দাবি। এমনকী পুরুলিয়া-কোটশিলা রেল শাখার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগের ক্ষেত্রেও বিপ্লব ঘটবে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে কাজ চলছিল পুরুলিয়া-কোটশিলার নতুন ডবল লাইনের। কাজের ক্ষেত্রে বারবার একাধিক চ্যালেঞ্জ এসেছে। এরপরেও চলেছে কাজ। অবশেষ সেই কাজ শেষ হয় মাসখানেক আগে। আর এরমধ্যে চলল ট্রেনও।












Click it and Unblock the Notifications