ভূটানে শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা
এদিন রবিবার ভূটানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৬। এই কম্পন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ৬.২১ মাইল গভীরে এই কম্পন উৎপন্ন হয়েছিল। আপাতত কোনও বড় ক্ষতির খবর মেলেনি। এদিন রাত ১১টা ৬ মিনিট নাগাদ উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। ভূটানের স্থানীয় সময় অনুযায়ী ৩০ মিনিট আগে অর্থাৎ ১১টা ৩৬ মিনিটে কম্পন টের পাওয়া গিয়েছে।

কোচবিহার ও শিলিগুড়িতে বেশি কম্পন টের পাওয়া গিয়েছে। ভূটানের পুনাখায় এর কেন্দ্রস্থল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications