বিধানসভার পরে লোকসভাতেও তৃণমূলে ভাঙন, কাকলির নেতৃত্বে স্পিকার ওম বিড়লাকে চিঠি বিদ্রোহী সাংসদদের

তৃণমূলের সংসদীয় দলে বড় ভাঙন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। আপাতত ২০ জন সাংসদ এই চিঠিতে সই করেছেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদ্রোহী সাংসদরা তৃণমূলের সঙ্গে আর থাকতে চান না। স্পিকারের কাছে তাঁরা আলাদা বসার ব্যবস্থাও চেয়েছেন।

এর আগেই বাংলায় দলের ৮০ জনের মধ্যে ৫৮ জন বিধায়ক সরে দাঁড়িয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় ভেঙেছে তৃণমূলের দল। সেই একই ছবি এবার লোকসভাতেও দেখা যেতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলটাই উঠে যেতে চলেছে।

রবিবার দিল্লিতে গোপন বৈঠক করেন তৃণমূলের একাধিক সাংসদ। এদিন সোমবার সকালেই তাঁরা যান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে স্পিকারের অফিসে গিয়ে চিঠি জমা দেন তাঁরা।

সাংসদদের অভিযোগ, রাজ্যে উন্নয়নমূলক কাজ থমকে আছে। সংগঠনের অন্দরে রয়েছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগ। দলকে রিপোর্ট দিলেও সেই রিপোর্ট নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

লোকসভার স্পিকারের সম্মতি পেলে বিদ্রোহীরা লোকসভায় 'আসল তৃণমূল' হিসেবে গণ্য হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+