Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Laxmi Puja 2024: পেঁচা নয়, বাংলার এই গ্রামে হাতির পিঠে চেপে আসেন মা লক্ষ্মী! রইল সেই ভিডিও

Laxmi Puja 2024: একশো বছরেরও বেশি আগের কথা, সেই সময় একেবারে চারদিকে ঘন জঙ্গল! মাঝখানে গঙ্গাজলঘাটির কৃষি প্রধান গ্রাম রামকানালী। খাবারের খোঁজে প্রায়শই গ্রামে ঢুকে পড়ত জঙ্গলের দাঁতাল হাতির দল। শুধু তাই নয়, মাঠে ফসলের ক্ষেতে হাতির হানা নিত্য দিনের ঘটনা।

এই অবস্থায় গজরাজের আক্রমণের হাত থেকে জমির ফসল বাঁচাতে গঙ্গাজলঘাটির জঙ্গল লাগোয়া রামকানালী গ্রামে কোজাগরী লক্ষী পুজোর দিন শুরু হয়েছিল 'গজ লক্ষী'র পুজো। সেকারণেই এখানে চিরাচরিত পেঁচা নয়, দেবী লক্ষী গজরাজ অর্থাৎ হাতির পিঠে উপবিষ্টা। একেবারে অন্য ধরনের একটা মূর্তি (Laxmi Puja 2024)!

Laxmi Puja 2024

গ্রামবাসী দিলীপ শীট বলেন, আমাদের এই এলাকা মূলতঃ কৃষিকাজের উপর নির্ভরশীল। কিন্তু চাষের জমিতে হাতির উপদ্রব বরাবর। কিছুতেই হাতির হানা ঠেকানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে মাঠে ধান পাকার মরশুম শুরু হলেই হাতিদের উপদ্রব বেশি দেখা যায় এলাকায়। আর সে কারণেই গজরাজের আক্রমণ থেকে ফসল বাঁচাতে এখানে শস্যের দেবী লক্ষীর বাহন হাতি বলে তিনি জানান।

এলাকার মানুষের বিশ্বাস, লক্ষ্মীর বাহন (Laxmi Puja 2024) হাতিই মাঠে থাকা ধান রক্ষা করবে। অন্যদিকে এলাকারই এক গৃহবধূ অনুপমা জানা শীট বলেন, জঙ্গলের হাতির আক্রমণ এলাকয় ভয়ঙ্কর। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়। এমনকি মাঠের শস্য হাতির হানা মুহূর্তে শেষ। আর তা বাঁচাতেই গজলক্ষী পুজোর সূচণা হয় এলাকায়। আর সেই প্রথা এখনও চলে আসছে বলে জানান অনুপমা জানা শীট।

Laxmi Puja 2024: রইল সেই ভিডিও -

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+