কুণালের পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু, বান্দোয়ানে ঠিক কী হয়েছে?
Lok Sabha Election 2024: উত্তর থেকে দক্ষিণ- রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরলে দেখা যাচ্ছে বাংলার বিজেপি নেতাদের মধ্যে সভায় সবচেয়ে বেশি চাহিদা শুভেন্দু অধিকারীর। তাঁর সভাতেই নাকি লোক হয়নি!
আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে এমনই দাবি করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও এরপরই ভিডিও প্রকাশ করে তা নস্যাৎ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আজ প্রবল দাবদাহের মধ্যেই শুভেন্দু গিয়েছিলেন ঝাড়গ্রামে। এদিন তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল এই একটিই। বিজেপি কিংবা রাজ্যের বিরোধী দলনেতার মিডিয়া গ্রুপে এই কর্মসূচিরই উল্লেখ ছিল। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী ডা. প্রণত টুডুর মনোনয়ন পেশের সময় হাজির ছিলেন শুভেন্দু। রোদ উপেক্ষা করেই তাতে অংশ নেন বিপুল কর্মী-সমর্থক।
আজ বান্দোয়ান।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 30, 2024
সভায় লোক নেই, দশ হাজারের আয়োজন, ছিল 250-300. বীণাপানি হোটেলে বসে বসে শেষে পালাল শুভেন্দু। শারুল উৎসবে যেতে চেয়েছিল ও। ভূমিজ সমাজগুলি তাকে বয়কটের ডাক দেয়। @AITCofficial MP সামিরুল ইসলাম সমাজের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তাঁরা @MamataOfficial র সঙ্গেই থাকবেন। pic.twitter.com/NKiytDDBgI
এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন। যার একটি তোলা হয়েছে বিকেল ৪টে ৫৬ মিনিটে। পুরুলিয়ার বান্দোয়ানের কেন্দাপাড়ায় আদিবাসী ভূমিজ সমাজের শারুল উৎসবে প্রধান অতিথি হিসেবে শুভেন্দু অধিকারী আসছেন, এমন ব্যানারওয়ালা মঞ্চের ছবিও পোস্ট করেন কুণাল।
সেই সঙ্গে কুণাল লেখেন, "আজ বান্দোয়ান। সভায় লোক নেই, দশ হাজারের আয়োজন, ছিল ২৫০ থেকে ৩০০। বীণাপানি হোটেলে বসে বসে শেষে পালাল শুভেন্দু। শারুল উৎসবে যেতে চেয়েছিল ও। ভূমিজ সমাজগুলি তাকে বয়কটের ডাক দেয়। সাংসদ সামিরুল ইসলাম সমাজের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন।"
বান্দোয়ান।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 30, 2024
লোক হয়নি বলে পাশের হোটেলে বসে থেকে পালিয়ে গেল শুভেন্দু। বয়কট করল ভূমিজ সমাজ।
More pics. pic.twitter.com/K7Y7shk4Wy
এরপর ৬টা ২৪ মিনিট নাগাদ আরও একটি পোস্ট। যার একটি দেখে বোঝাই যাচ্ছে দুপুরের ছবি। বাকি ছবিগুলি তোলা বিকেল ৪টে ৫৫ ও ৪টে ৫৬ মিনিটে। সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে আরেকটি পোস্ট। তাতে লেখা, "Attn media friends, যাঁরা শুভেন্দুর সভার live telecast করেন, তারা কি আজ একবারও বান্দোয়ানে লোক না হওয়ায় শুভেন্দুর সভায় না গিয়ে হোটেল থেকে পালিয়ে যাওয়ার খবরটা দেখাবে না?পাঁচতারা হোটেলে বৈঠকের প্রভাব?"
যদিও এই পোস্টকে পাত্তা দিতে নারাজ শুভেন্দু অধিকারী। তিনি ওই সভার ভিডিও পেশ করেছেন ঘনিষ্ঠ মহলে। যাতে দেখা যাচ্ছে সভাস্থলে নানা বয়সের মানুষ হাজির। ভালোই জনসমাগম হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, এই সভার সময় ছিল সন্ধ্যা ৬টা। আমার কলকাতায় কর্মসূচি থাকায় আমি ওই সভায় থাকতে পারিনি। তবে আমাদের দুই বিধায়ক বুধরাই টুডু ও মনোজ ওঁরাও সেখানে গিয়েছিলেন।
I am grateful to the Adivasi Bhumij Samaj for extending the opportunity to Hon'ble Union Minister of Tribal Affairs and Agriculture & Farmer Welfare; Shri Arjun Munda Ji and me to attend the Conference at Bandwan; Purulia District.
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 30, 2024
I wholeheartedly thank every member of the… pic.twitter.com/pTbwM36BDN
শুভেন্দুর প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে, সভা শুরুর আগেই দর্শকাসন কানায় কানায় পূর্ণ। অনেক মানুষ মঞ্চের পাশে ও আচ্ছাদন দেওয়া অংশের বাইরে দাঁড়িয়ে রয়েছেন বক্তব্য শোনার জন্য।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications