কুড়মি সম্প্রদায় লড়বে লোকসভা ভোটে, বাঁকুড়ায় প্রার্থী ঘোষণা

লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করল কুড়মি সমাজ। বৃহস্পতিবার খাতড়ায় কুড়মি সমাজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই কেন্দ্রে 'কুড়মি সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী' হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন সুরজিৎ সিং কামালি।

বৃহস্পতিবার প্রার্থীর নাম ঘোষণা হয়। খাতড়া এলাকার গ্রামগুলিতে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। কুড়মি সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালি বলেন, দলিতদের কথা কেউ বলেনি। নির্বাচনে জিতলে সেই কথাই তুলে ধরব।

Kurmi community

একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারে জঙ্গল মহলের শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ার মতো বিষয়গুলি প্রচারে মূল হাতিয়ার করা হবে। তাঁর কাছে তৃণমূল-বিজেপির প্রার্থী কেউই 'হেভিওয়েট' নন। মানুষই শেষ কথা বলবে বলে তিনি দাবি করেন।

গত বছর কুড়মি আন্দোলনে জঙ্গলমহল ফের আলোচনায় সামনে এসেছিল। দীর্ঘ দিন ধরে এই আন্দোলন চলেছিল৷ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলে৷ আদিবাসী সমাজ বঞ্চিত। তাদের জীবনের উন্নতি হচ্ছে না। এই দাবি উঠেছিল৷ রেল রোকো আন্দোলনেও তারা হেঁটেছিল দীর্ঘ দিন।

কুড়মি সমাজ এবার লোকসভা নির্বাচনে লড়াই করবে। তারা ভোটে লড়তে চায়। এই কথা জানিয়েছিলেন, কুড়মি সমাজের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতো। চলতি মাসের শুরুতে এক প্রকাশ্য সভা করা হয়েছিল। সেখানেই এই কথা জানানো হয়।

জঙ্গলমহলের চারটি আসনে প্রার্থী দেবে কুড়মি সমাজ। সেই কথা জানানো হয়৷ মাসের শেষে বাঁকুড়া কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হল। কুড়মি ভোট কাদের দিকে যাবে? বিজেপি না কী তৃণমূল? সেই চর্চা আগে থেকেই চলছিল। এবার বাঁকুড়ায় প্রার্থীর নাম ঘোষণা করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+