Trinamool Congress: জয়ের আনন্দে কাঁটা শাসকের গোষ্ঠী কোন্দল! ২১শে জুলাই'য়ের প্রস্তুতি বৈঠকে ডাক পেলেন না EX MLA

Trinamool Congress: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল! এক ধাক্কায় আসন বেড়ে ২৯। আগামী ২১ জুলাই (21 July Shahid Diwas) ধর্মতলায় শহীদদের প্রতি উৎসর্গ করা হবে এই জয়। আর সেই লক্ষ্য নিয়েই ময়দানে নেমে পড়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রত্যেকবারের ভিড়ের রেকর্ড নিজেরাই ভাঙে।

এবার বিপুল মানুষের সমাগম হবে বলে আশা শাসকদলের। কিন্তু শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ গোষ্ঠী কোন্দল। আর তা একেবারে প্রকাশ্যে চলে এল। যা নিয়ে প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

Trinamool Congress

সম্প্রতি বাঁকুড়ার ওন্দায় দলের (Trinamool Congress) ব্লক সভাপতি উত্তম বীট ও প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ, এই দুই গোষ্ঠীর দ্বন্দ প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে দলীয় কার্যালয় পর্যন্ত ভাঙচুর হয়। এমনকি এরপরেও ২১ শে জুলাই'য়ের প্রস্তুতি বৈঠকে ডাকাই হল না প্রাক্তন বিধায়ককে। কিন্তু সেই বৈঠকে দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জী, ওন্দা ব্লক সভাপতি উত্তম বীট বিধায়ক অলোক মুখার্জী, তন্ময় ঘোষরা উপস্থিত ছিলেন।

ছিলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারও। কিন্তু সেই বৈঠকে প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ-ই নন, পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরুপ খাঁ-ও অনুপস্থিত ছিলেন। যদিও সভায় 'অনুপস্থিত' প্রসঙ্গে ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরুপ খাঁ বলেন, ডাক পাইনি, তাই যাইনি'। দলের ব্লক সভাপতি থেকে জেলা সভাপতি কেউই কিছু জানাননি। আর মূলত 'মর্যাদাবোধ' থেকেই এই অনুপস্থিতি বলে তিনি জানান।

অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ২১ শে জুলাই'য়ের মতো একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা না পাওয়া নিয়ে একেবারে স্পিকটি নট জয়প্রকাশ মজুমদার। তবে পার্টি অফিসে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, পার্টি অফিসে যারা আক্রমণ করে তারা দুষ্কৃতি। পুলিশ তো বিষয়টি দেখবে, একই সঙ্গে দলের তরফেও পুরো ঘটনার উপর নজর রাখা হয়েছে।

একই সঙ্গে ২১ জুলাই'য়ের সভা প্রসঙ্গে রাজ্য তৃণমূলের সহ সভাপতি বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ২৯ টি আসনে জয় পেয়েছে তৃণমূল। শহিদের মঞ্চে সেটাই উদযাপন করা হবে বলে মন্তব্য তাঁর। বলে রাখা প্রয়োজন, এবার বিজেপির শক্ত ঘাঁটি বাঁকুড়া লোকসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকারকে বিপুল ভোটে হারিয়ে বড় জয় পেয়েছেন বাঁকুড়ার ভূমিপুত্র অরূপ। কিন্তু জয়ের আনন্দেপ চাপ বাড়াচ্ছে শাসকের গোষ্ঠী কোন্দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+