Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aadhaar Card: আধার কার্ড বাতিলের চিঠি এসেছে? বড় বার্তা মোদীর মন্ত্রীর

Aadhaar Card: কোন মানুষের আধার কার্ড বাতিলের নির্দেশিকা কেন্দ্রীয় সরকার জারি করেনি। 'মানুষের দৃষ্টি ঘোরাতেই' এরাজ্যের শাসক দল 'চক্রান্ত' করছে। বিস্ফোরক দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের। আজ বুধবার বাঁকুড়া শহরে নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।

একই সঙ্গে এদিন তিনি আরও বলেন, পোষ্ট অফিসে যে কেউ চিঠি পাঠালেই তা প্রাপকের হাতে পৌঁছে দেবে। যদি কেউ ওই ধরণের আধার বাতিলের (Aadhaar Card) চিঠি পান তবে তাঁদের সঙ্গে যেন যোগাযোগ করা হয় সেকথাও এদিন তিনি জানিয়ে দেন।

Aadhaar card,

তবে এহেন মন্তব্যের পরে আজ বুধবার নতুন করে আরও বেশ কয়েকজনের আধার কার্ড (Aadhaar Card) বাতিল করা হয়েছে বলে খবর। আধার কার্ড 'ডিঅ্যাক্টিভেট' বা নিষ্ক্রিয় হয়েছে বলে পোস্ট অফিস থেকে এমন চিঠি পেয়েছেন মালদহের হবিবপুর ব্লকের আইহো গ্রামপঞ্চায়েতের, বক্সীনগর খোট্টা পাড়ার একই পরিবারের তিন সদস্যের।

কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে, তাতে মাথায় হাত পড়েছে তাঁদের। যদিও এরা কেউই সংবাদমাধ্যমের সামনে আসতে নারাজ। তবে চিঠিতে লেখা রয়েছে, উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড 'ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এমনকি গত সোমবার-মঙ্গলবারও একই ভাবে বাংলার উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জেলায় সাধারণ মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে খবর।

যদিও এই বিষয়ে গতকাল মঙ্গলবারই নবান্নের তরফে বিশেষ পোর্টাল এবং হোয়াটস অ্যাপ নম্বর চালু করা হয়েছে। আধার বাতিলের চিঠি পেলেই পোর্টাল কিংবা ওই হোয়াটস অ্যাপ নম্বরে অভিযোগ জানানো কথা বলা হয়েছে। আর সেই নম্বর এবং পোর্টালের নাম হল যথাক্রমে ৯০৮৮৮৮৫৫৪৪ এবং 'https://রাজ্যেরআধারসমস্যার.com' ।

অন্যদিকে বহুচর্চিত সন্দেশখালি কাণ্ড ও তৃণমূলের মহিলা সংগঠনের ওই জায়গায় না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, একদিকে তাঁদের 'অপরাধবোধ' কাজ করছে, অন্যদিকে 'মার খাওয়ার ভয়ে' কেউই ওদিকে যাচ্ছেন না বলে তিনি দাবি করেন।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি 'ড্যামেজ কন্ট্রোলে' দৌড়াচ্ছেন। তবে উনি যতোই আসুন জঙ্গল মহল থেকে ওনার খাতায় কিছুই জমা পড়বে না।
সন্দেশখালি কাণ্ড নিয়ে এন.আই.এ তদন্তের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সঠিক, তদন্ত হওয়া উচিৎ। কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ হওয়া মানেই বুঝতে হবে চক্রান্তটা কতো গভীরে তা বুঝতে হবে বলে তিনি জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+