বিজেপিতে কোন্দল চরমে! মণ্ডল সভাপতি রদবদল নিয়ে পোস্টার জেলা সভাপতির বিরুদ্ধে

পঞ্চায়েত ভোটে মিটলেও বিজেপিতে কোন্দল থামল না। দলের মণ্ডল সভাপতি পরিবর্তন নিয়ে খোদ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহার বিরুদ্ধে পোষ্টায় পড়ল বাঁকুড়ায়। সোমবার সকাল থেকে বাঁকুড়া-২ ব্লক এলাকার বিকনা, কেশিয়াকোল, মিথিলা এলাকায় ওই পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহাকে উদ্দেশ্য করে ওই পোস্টারে লেখা হয়েছে-- বাঁকুড়া ২ নম্বর ব্লকের ওন্দা ৪ নম্বর মণ্ডল সভাপতিকে কোনও আলোচনা ছাড়াই রাতারাতি বদলে ফেলা হল কার স্বার্থে? জবাব দিন। সাদা ফুলস্কেপ কাগজের উপর কালো কালিতে ছাপার অক্ষরে ওই পোষ্টার গুলি লেখা রয়েছে।

bankura tmc

এখানেই শেষ নয়, বর্তমান মাতাল মণ্ডল সভাপতি ২০১৮-তে পঞ্চায়েত ভোটে প্রার্থী না দেওয়ার জন্য একটি আইসিডিএস চাকরি পূরস্কার পায়। সেটা বিল্লেশ্বর সিনহা আপনি জানেন তো? পোস্টারে এমন দাবিও করা হয়। পোস্টারে 'বিল্লেশ্বর হটাও বিষ্ণুপুর বাঁচাও' ডাকও দেওয়া হয়।

সেইসঙ্গে বিল্লেশ্বর সিনহা মাসে দু'বার কাকে নিয়ে দিঘা যান সে প্রশ্নও তোলা হয়েছে ওই পোষ্টারে। যদিও রাতের অন্ধকারে পোষ্টারদাতার নাম বিহীন ওই পোষ্টার কে বা কারা লাগালেন বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই। প্রসঙ্গত অতি সম্প্রতি বিজেপির তরফে ওন্দা ৪ মণ্ডলের সভাপতি পরিবর্তন করা হয়।

নিত্যানন্দ প্রতিহারকে সরিয়ে তুষারকান্তি সিংহকে ওই পদে বসানো হয়। আর তার পরেই এই পোষ্টার ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই সুযোগে বিজেপিকে বিঁধতে ছাড়েনি শাসক তৃণমূল। দলের বাঁকুড়া-২ ব্লক সভাপতি বিধান সিং বলেন, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেই ওঁদের প্রত্যাখ্যান করেছেন।

bankura tmc

তৃণমূলের অভিযোগ, বিজেপিতে 'গ্রহণযোগ্য কোনও মুখ নেই'। বিজেপি নেতাদের সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো বলে তিনি দাবি করেন। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই এলাকায় পঞ্চায়েত ভোটে হেরে হীনমন্যতায় ভূগছেন তৃণমূল নেতৃত্ব।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূলই এই পোষ্টার দিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছেন। আগামী লোকসভা ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবেন। তবে মণ্ডল সভাপতি পরিবর্তন নিয়ে দলের অভ্যন্তরে কেউ কোনও অভিযোগ করেনি বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+