Bankura Lok Sabha Election 2024 Results Live: বিদায়ী কেন্দ্রীয়মন্ত্রী নাকি ভূমিপুত্র অরুপ! কার উপর ভরসা করবেন?

Bankura Lok Sabha Election Results 2024: রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র বাঁকুড়া। সাতটি বিধানসভা অর্থাৎ রঘুনাথপুর (এসসি), শালতোড়া (এসসি), ছাতনা, রানিবাঁধ (এসটি), রায়পুর (এসটি), তালডাংরা এবং বাঁকুড়া নিয়ে তৈরি এই লোকসভা।

মোট ভোটার সংখ্যা ২৯,৮২,৩৭৭। এর মধ্যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে (Bankura Lok Sabha Election Results 2024) পুরুষ ভোটার ১৫,০৯,০৩০ জন। মহিলা ভোটারের সংখ্যা ১৪,৭৩,০৬২ জন।

Bankura Lok Sabha Election 2024 Results Live

বাঁকুড়া লোকসভা (Bankura Lok Sabha Election Results 2024) কেন্দ্রে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ২০২৪ এর ভোটে। এর মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থী হিসেবে অরুপ চক্রবর্ত্তী, বহুজন সমাজবাদী পার্টির দীপা বাউরী, সিপিআইএমের নীলাঞ্জন দাশগুপ্ত, বিজেপির ডাঃ সুভাষ সরকার, আম্বেদকারাইট পার্টির গোপাল মুর্ম্মু, এস.ইউ.সি.আই (কমিউনিষ্ট) তারাশঙ্কর গোপ, কিষাণ মজদুর পার্টির সমর কুমার বিশ্বাস, আলাদা আলাদা প্রতীকে নির্দল প্রার্থী হিসেবে কার্তিক চন্দ্র বাউরী, গৌউর চন্দ্র হেমব্রম, জীবন চক্রবর্ত্তী, মার্শাল টুডু, সন্দীপ কুমার দে ও সুরজিৎ সিং কুড়মালি প্রতিদ্বন্দিতা করছেন।

কড়া নিরাপত্তার মধ্যে এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। ১০০ শতাংশ বুথেই 'ওয়েব কাস্টিং' এর ব্যবস্থা করে কমিশন। নির্বাচন পরিচালনার জন্য সর্বমোট ১৭ হাজার ২৪ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে ১৭৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, ৭ হাজার ৫৬৯ জন রাজ্য পুলিশ ছিল। পাশাপাশি ৩৬ জন ফ্লাইং স্কোয়াডের কর্মীকেও রাখা হয়।

গত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালে লোকসভা ভোটে সুভাষ সরকার পেয়েছিলেন ৬,৭৫,৩১৯ ভোট। এবারও কি জয়ের ধারা অব্যাগত (Bankura Lok Sabha Election Results 2024) রাখতে পারবেন? দেখুন ফলাফল-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+