স্বস্তি ফিরল তৃণমূলে! প্রার্থীর বাতিল মনোনয়ন কমিশনকে গ্রহণ করতে বলল হাইকোর্ট

অবশষে স্বস্তির খবর। বাতিল হওয়া মনোনয়ন গ্রহণ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে একটি আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

অবশষে স্বস্তির খবর। বাতিল হওয়া মনোনয়ন গ্রহণ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে একটি আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

জানা যায়, হলফনামায় তারিখ ভুল উল্লেখের কারণেই মনোনয়ন বাতিল করা হয়। ওই প্রার্থীর নাম উজ্জ্বল কুমার। তিনি পুরুলিয়ার জয়পুর আসন থেকে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে সমস্ত বাধা কাটিয়ে ভোটে লড়ছেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার।

হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী

হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী

হলফনামায় তারিখ ভুল উল্লেখের কারণেই মনোনয়ন বাতিল করা হয় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের। কিন্তু কমিশনের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। দিনভর টানটান উত্তেজনার পর কমিশনের বাতিল করে দেওয়া মনোনয়ন গ্রহণ করার জন্যে নির্দেশ আদালতের। আদালতের এহেন নির্দেশে স্বস্তিতে তৃণমূল নেতা কর্মীরা। স্বস্তি পেয়েছেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার।

কি হয়েছিল ঘটনা!

কি হয়েছিল ঘটনা!

তৃণমূলের তরফে প্রার্থী তালিকায় পুরুলিয়ার ২৪১ নম্বর জয়পুর আসনে প্রার্থী করা হয়েছিল উজ্জ্বল কুমারকে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে উজ্জ্বল কুমার মাত্র একসেট মনোনয়ন জমা দিয়েছিল বলে জানা গিয়েছে। মনোনয়ন পেশের দিন পেরিয়ে যাওয়ায় ওই কেন্দ্রে ওই প্রার্থীর পক্ষে আর মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়। এই ঘটনায় হতাশ হয়ে পড়েছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে প্রার্থী বলেছেন, তাঁর মনোনয়ন কেন বাতিল করা হল, তা জানাতে পারবেন, যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরাই।

জমা দেওয়া হয় না সংশোধিত মনোনয়নও

জমা দেওয়া হয় না সংশোধিত মনোনয়নও

প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন অর্থাৎ নয় মার্চ উজ্জ্বল কুমার মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁর মনোনয়নের প্রস্তাব ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শরৎ কুমার। সূত্রের খবর অনুযায়ী, ওইদিনই মনোনয়ন দেখার পরে নির্বাচন কমিশনের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল হলফনামায় ত্রুটির কথা। তার প্রেক্ষিতে বুধবার বেলা ১১ টার মধ্যে সংশোধিত হলফনামা জমা দেওয়ার কথা বলেছিল কমিশন। সেই অনুযায়ী নথি জমাও করেন। সেখানে দেখা যায় তারিখ দেওয়া রয়েছে ৮ মার্চ। কিন্তু সংশোধিত হলফনামা জমা পড়েনি। ফলে বাতিল হয়ে যায় প্রার্থীর মনোনয়ন। এরপরেই হতাশা নেমে আসে জয়পুর বিধানসভা তৃণমূল নেতৃত্ব-সহ জেলা নেতৃত্বের মধ্যে।

কমিশনের সিদ্ধান্তে আদালতে যাওয়ার চিন্তা

কমিশনের সিদ্ধান্তে আদালতে যাওয়ার চিন্তা

স্থানীয় তৃণমূল নেতৃত্ব কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন। পুরুলিয়া জেলা তৃণমূলের করা আবেদনের ভিত্তিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, "ওই প্রার্থীর মনোনয়নে যে ত্রুটির কথা বলা হচ্ছে, তা খুব নগণ্য। তাই ওই মনোনয়ন গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে নতুন করে মনোনয়ন করার প্রয়োজন পড়বে না তৃণমূল প্রার্থীর। আদালতের যুক্তি সামান্য তারিখ ভুলের জন্য মনোনয়ন বাতিল হতে পারে না। এই খবরে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে জয়পুরের তৃণমূল নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+