মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বাঁকুড়ায় অভিযান টাস্কফোর্সের! বিক্রেতাদের জন্য নির্দেশিকা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি শাক সব্জির দাম ক্রমবর্দ্ধমান। 'আকাশছোঁয়া' মূল্যবৃদ্ধিতে প্রাণ ওষ্ঠাগত মধ্যবিত্তের। এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন ১০ দিনের সময়। তারপরেই নড়ে চড়ে বসলো প্রশাসন।
বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা বাঁকুড়া শহরের মাচানতলা, চক বাজার, নতুনগঞ্জ সহ একাধিক বাজারে অভিযান চালান। তাঁরা আলু-পেঁয়াজের আড়তদের পাশাপাশি অন্যান্য বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। একই সঙ্গে প্রতিটি বিক্রেতাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে শাক সব্জি-সহ অন্যান্য জিনিসপত্র বিক্রির নির্দেশ দেন।

তবে বিক্রেতাদের তরফে দাবি করা হয়েছে, মূল্য বৃদ্ধির পিছনে তাদের কোনও হাত নেই। আলু, পেঁয়াজ, আদার দামের সঙ্গে পরিবহন খরচ যুক্ত হচ্ছে, সঙ্গে প্রতি বস্তাতেই নির্দিষ্ট পরিমাণ পচা বেরোয়, তা বাদ দিতে হয়। ফলে স্বাভাবিক নিয়মেই দাম বাড়ছে বলে তাদের দাবি।
টাস্ক ফোর্সের এই অভিযানে খুশি সাধারণ মানুষ। এই মুহূর্তে জিনিসপত্রের দামে আগুন। এই ঘটনার পিছনে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী যুক্ত। প্রশাসনের তরফে ওই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে দাম নিয়ন্ত্রণে রাখা উচিৎ বলে তাঁরা জানিয়েছেন।
টাস্ক ফোর্সের অন্যতম সদস্য বাঁকুড়া জেলা কৃষিজ বিপনন দপ্তরের আধিকারিক অর্ক রায়চৌধুরী বলেন, বাজার গুলিতে লাগাতার অভিযান চলছে। দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, সঙ্গে ব্যবসায়ীদের কাছেও ওই একই আবেদন রাখা হয়েছে। দাম বৃদ্ধির পিছনে 'অনেক রকম কারণ থাকতে পারে' সেই বিষয় গুলি বিশ্লেষন করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
-
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা












Click it and Unblock the Notifications