ভোট নিয়ে পুরুলিয়ার মানুষকে ঠকিয়েছে বিজেপি, দাবি অভিষেকের
বিজেপি ভোট নিয়েছে। আর আপনাদের ঠকিয়েছে। পুরুলিয়ার বাঘমুণ্ডির সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি জনসভা, র্যালি থেকেই আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়া জেলার উন্নয়নের খতিয়ান, রাজ্যস সরকার কপ্ত কাজ করেছে, তার পরিসংখ্যান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা জোর গলায় প্রচার করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

কুড়মি ভোট পুরুলিয়া জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল সেই ভোট পাওয়ার জন্য মুখিয়ে আছে। জঙ্গলমহলের আদিবাসী, কুড়মি ভোট বিজেপ পেয়েছিল গতবার। এবার সেই ভোট নিজেদের দিকে আনতে চান অভিষেক। পুরুলিয়ার মানুষকে বিজেপি ঠকিয়েছে। এই দাবিও করেন তিনি।
"কেবল জোড়া ফুলে ভোট দিলেই হবে না। ওরা আপনাদের যেমন ভাবে ঠকিয়েছে, আপনারা এমন ভাবে জবাব দেবেন। আগামী ৫০ বছরে যেন হাড়ে হাড়ে টের পায় বিজেপি।" এই কথা মঞ্চ থেকে বললেন অভিষেক।
শুধু তাই নয়, রাজ্যের মানুষের জন্য বিজেপি কিছু করেনি। একশো দিনের কাজের টাকাও বিজেপি বন্ধ করে রেখেছে। সেই কথাও বলেন অভিষেক। তিনি বলেন, " একশো দিনের প্রকল্পের টাকা কেন্দ্রের দেওয়া দরকার। তা আমাদের সরকার দিয়েছে।"
মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার রয়েছে৷ মহিলাদের কথা ভেবে হাজার টাকা করা হয়েছে৷ লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ হবে না। এই কথা বলেন অভিষেক।
সন্দেশখালি সাজানো ঘটনা। বিজেপি সব পরিকল্পনা করেছিল। সব কিছুই ধরা পড়ে গিয়েছে। বিজেপি সন্দেশখালিতে পরিকল্পনা করেছিল। এখন সব সামনে চলে এসেছে। বাংলার মানুষের সম্মান দেশের কাছে নষ্ট করেছে বিজেপি৷
রাজ্যের একশো দিনের টাকা আটকে রেখেছে। আবাস যোজনার টাকা দিচ্ছে না৷ একাধিক কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে রেখেছে। সেই অভিযোগ করেন অভিষেক। পাশাপাশি রাজ্যের উন্নয়নের কথাও প্রচার করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপি ভোট চাইতে এলে, রিপোর্ট কার্ড চাওয়ার কথা বলেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications