অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দুর্গাপুরে মৃত্যু কর্মরত শ্রমিকের
অক্সিজেন গ্যাস সিলিন্ডার (oxygen cylinder) বিস্ফোরণে (blast) কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার বিকেলে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) মিশ্র ইস্পাত কারখানা প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রি
অক্সিজেন গ্যাস সিলিন্ডার (oxygen cylinder) বিস্ফোরণে (blast) কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার বিকেলে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) মিশ্র ইস্পাত কারখানা প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রিফিলিং প্ল্যান্টে। সিলিন্ডারে গ্যাস ভরার সময় আচমকাই বিস্ফোরণে মৃত্যু হয় গোরা গোপ নামে এক কর্মীর।

বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের
সূত্রের খবর, ৫৩ বছর বয়সী গোরা গোপ স্থানীয় বাসিন্দা। কারখানায় অক্সিজেন গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার সময় আচমকাই সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। ছিন্নভিন্ন হয়ে যায় দেহ কর্মরত শ্রমিকের দেহ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল কারখানার শেডটির একাংশ উড়ে যায়।

কারখানায় শ্রমিক বিক্ষোভ
সহকর্মীর মৃত্যুর খবর পাওয়ার পরেই বাকি শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে যান মৃতের পরিবারের সদস্যরা। মৃতদেহ ফেলে রেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে যান ঠিকাদারও। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। এই কারখানায় ন্যূনতম নিরাপত্তা ও সুরক্ষা বিধি মানা হয় না বলে অভিযোগ। এছাড়াও শ্রমিকদের ন্যূনতম বেতনও দেওয়া হয় না। দেওয়া হয় না পিএফ এবং ইএসআইও।

অভিযোগ অস্বীকার ঠিকাদারের
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা। প্রভাত চট্টোপাধ্যায় জানান, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ক্ষতিপূরণের দাবি
কারখানা কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের দাবি, মৃত শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।












Click it and Unblock the Notifications