হঠাৎ কন্ডোম বিক্রি বেড়ে গিয়েছে বাংলার এই শহরে! আসল সত্যি চমকে দেওয়ার মতো
হঠাৎ কন্ডোম বিক্রি বেড়ে গিয়েছে বাংলার এই শহরে! আসল সত্যি চমকে দেওয়ার মতো
হঠাৎ করে গত কয়েকদিনে দুর্গাপুরে যুব সম্প্রদায়ের মধ্যে অদ্ভুদ একটু লক্ষ্মণ ধরা পড়েছে। যা কার্যত চমকে দিয়েছে। দুর্গাপুরের বিভিন্ন অংশে হঠাত করে কন্ডোমের বিক্রি বেড়ে গিয়েছে। বিভিন্ন ধরণের ফ্লেভারড কন্ডোম কিনছেন যুবক সম্প্রদায়। আর তা ঘিরেই একেবারে হইহই কাণ্ড। বিশেষ করে দুর্গাপুর সিটি সেন্টার, বিধাননগর, বেনাচিটি এবং মুচিপাড়া সহ বিভিন্ন জায়গাতে ছবিটা এক। হঠাত করে এমন ভাবে কন্ডোমের বিক্রি বেড়ে যাওয়ার কারণে স্বভাবতই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কার্যত চমকে উঠছে স্থানীয় মানুষজন
বিশেষ করে ক্রেতাদের মধ্যে এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর সেই কৌতূহল থেকে স্থানীয় এক ব্যবসায়ী এক ক্রেতাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। ওই ক্রেতা যা জানিয়ছেন তা কার্যত চমকে দেওয়ার মতো। ওই ব্যক্তি জানিয়েছেন, নেশা করতেই নাকি প্রত্যেকদিন কন্ডোম কেনা। আর ভয়ঙ্কর এই নেশার কথা জেনে কার্যত চমকে উঠছে স্থানীয় মানুষজন। শুধু তাই নয়, আর এই খবর সামনে আসার পরে কার্যত নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এমনটাই খবর।

শরীরের জন্যে ভালো নয়
ধীমান মন্ডল, যিনি দুর্গাপুরের ডিভিশনাল হসপিটালে কাজ করেন। তিনি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কন্ডোম অ্যালকোহল কনটেন থাকে। যা থেকে অ্যালকহল তৈরি করা যেতে পারে। এমনকি তা থেকে নেশাও করা সম্ভব। এমনকি কন্ডোমে এক ধরণের গন্ধ পাওয়া যায় তা নাকি ডেনড্রাইটেও পাওয়া যায়। আর তাই অনেকেই নেশার জন্যে ডেনড্রাইটের মতো আটাকে বেছে নেন। যা মোটেই শরীরের জন্যে ভালো নয় বলছেন চিকিৎসকদের একাংশ।

কীভাবে নেশার উপাদান হচ্ছে?
অন্যদিকে পুরো বিষয়টি বিশ্লেষণ করে ওই সংবাদমাধ্যমকে বিশ্লেষকরা আরও জানাচ্ছেন, গরম জলে যদি কন্ডোমকে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে জৈব অণুগুলি অ্যালকোহলযুক্ত পদার্থে রূপান্তরিত হবে। এমনকি কন্ডোমযুক্ত ওই গরম জলও নেশার বস্তুতে পরিণত হচ্ছে বলছেন চিকিৎসকরা। আর সেই জল খেয়েও অনেকে নেশা করছেন বলেও দাবি। যা ক্রমশ নেশার অন্যতম উপাদান হয়ে উঠছে বলেও দাবি পর্যবেক্ষকদের।হঠাত বিক্রি বেড়ে গিয়েছে!

পাশাপাশি
স্থানীয় ওষুধের দোকানের ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রত্যেক দিন প্রত্যেক দোকানে তিন থেকে চারটে কন্ডোমের প্যাকেট বিক্রি হতো। কিন্তু এখন মুহূর্তের মধ্যে উড়ে যাচ্ছে কন্ডোমের প্যাকেট। আর সেতাই চিন্তা বাড়িয়েছে বলছেন দোকানদার।

বিপদ লুকিয়ে
সময় বদলাচ্ছে। নেশার ধরনও বদলাচ্ছে। এর আগে টুথপেস্ট এবং জুতো পালিশের কালি দিয়েও নেশা করার ভুরি ভুরি উদাহারণ পাওয়া গিয়েছে। এমনকি ডেনড্রাইটের মতো আঠা বিক্রি বেড়ে গিয়েছিল। পরে জানা যায় আঠার গন্ধে নেশায় মত্ত হচ্ছে নতুন প্রজন্ম। এবার আরও এক ধাপ বেরিয়ে কন্ডোম দিয়েও নেশা! হু হু করে এমন দুর্গাপুরে কন্ডোম বিক্রি বেড়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কড়া নজরদারি চালানো হচ্ছে। তবে নতুন প্রজন্ম যেভাবে নেশার মধ্যে ঢুকে যাচ্ছে তাতে বিপদ লুকিয়ে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications