Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

" দল যার যার, ভোটার আমার", দুর্গাপুরে ভোটের আগের দিন জয়ের বিষয়ে নিশ্চিত দিলীপ ঘোষ

রবিবার ফুরোলেই বর্ধমান দুর্গাপুরে ভোট। কর্মীদের মধ্যে প্রবল ব্যস্ততা। তবে খোসমেজাজে রয়েছেন দিলীপ ঘোষ। রবিবার প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ফের বিতর্ক তৈরি করলেন বিজেপি প্রার্থী। " দল যার যার, ভোটার দিলীপ ঘোষের।" এই বার্তা দিলেন তিনি।

বিজেপি বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে। বর্ধমানে আসার পর থেকেই বহু বিতর্কিত বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সম্পর্কের বহু বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে তাঁর বিরুদ্ধে নালিশও জানানো হয়েছে।

Dilip Ghosh

রবিবার সকালে প্রাতঃভবনে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। স্থানীয় আনন্দময়ী কালী মন্দিরের সামনে তাঁকে চায়ের নেমন্তন্ন করাও হয়েছিল। দুর্গাপুরে সকালে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। তারপর সেই চায়ের নেমন্তন্নে পৌঁছে যান। সাংবাদিকরাও ছিলেন সেখানে। একাধিক বিষয়ে মন্তব্য করলেন বিজেপি প্রার্থী।

ভোটের প্রচার শেষ হয়ে গিয়েছে। একটু হালকা রবিবার। কিছু জায়গায় মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে। সেই কাজই করবেন তিনি। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দিলীপ ঘোষ। " দল যার যার ভোটার আমার।" এই মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তির্যক প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। রাজভবনে রাজ্যপালের সঙ্গে আর দেখা করতে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে রাস্তাতেই তিনি সাক্ষাৎ করবেন। গতকাল সভায় এমনই বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্পর্কে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ।

"উনি আর কতদিন থাকবেন? উনি মানুষের সমর্থনে এসেছেন। কিন্তু আজ মানুষ আর তাঁর সঙ্গে নেই। এ বারের লোকসভা ভোটের ফলাফল আসলেই তা দেখা যাবে। তারপর কে পদত্যাগ করবেন দেখা যাবে।" মন্তব্য দিলীপের।

" যারা মানুষের টাকা নিয়ে, উন্নয়নের টাকা নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের জেলে যেতে হবে। যারা রাজনীতিকে কলুষিত করেছে, সমস্ত মানুষের সাজা পাওয়া দরকার। এমন হাজার হাজার মানুষ রয়েছেন এখানে। নামের ব্যাপার নয়। কিছু মানুষ ডাক পেয়েছেন। কিছু মানুষ ডাক পাবেন। দুর্নীতি মুক্ত করার প্রয়াস চার তারিখের পর গতি পাবে।" দাবি করলেন দিলীপ ঘোষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+