Storm In Kalna: দুপুরেই আঁধার! কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কালনার সরস্বতী মণ্ডপ, বাঁশের গেট চাপা পড়লেন ছাত্রী
Storm In Kalna: কয়েক মিনিটের ঝড়। তাতেই লণ্ডভণ্ড কালনার সরস্বতী পুজোর মণ্ডপ। পূর্ব বর্ধমানের এই শহরে সরস্বতী পুজো হয় জাঁকজমকভাবেই। বিপুল জনসমাগম হয়।
তারই মধ্যে আজ দুপুরেই নেমে এলো আঁধার। কয়েক মিনিটের ঝড়, সঙ্গে বৃষ্টি। তাতেই বিপর্যয় নেমে এলো কালনার পুজোয়। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন এক ছাত্রী।

বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল পূর্ব বর্ধমান জেলায়। তবে দমকা হাওয়ার বেগ যে এতটা থাকবে তা জানা যায়নি। কয়েক মিনিটের সেই ঝড়ে কালনায় একাধিক পুজোমণ্ডপ ভেঙে পড়েছে। রাস্তায় আলোকসজ্জার জন্য যে অস্থায়ী বাঁশের গেট লাগানো হয়েছে সেগুলিও ভেঙে পড়েছে।
ফলে বোঝাই যাচ্ছে হাওয়ার তীব্রতা কতটা ছিল। তালবোনায় সপ্তর্ষি সংঘের মণ্ডপ তৈরি হয়েছিল ডিজনিল্যান্ডের আদলে। সেটিও ঝড়ের দাপটে ভেঙে পড়েছে। পুজোর উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য আরতি হালদার জানান, যাঁরা মণ্ডপ তৈরির দায়িত্বে ছিলেন তাঁদের ডাকা হয়েছে। চেষ্টা চলছে দ্রুতগতিতে মেরামতি করে দর্শনার্থীদের সামনে মণ্ডপ পূর্বাবস্থায় ফেরানোর।
এখানে কেউ আহত না হলেও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বৈদ্যপুর মোড়ে। নিউ বনফুল সংঘের পুজোয় রাস্তার আলোকসজ্জায় বাঁশের তৈরি অস্থায়ী গেট করা হয়েছিল। ঝড়ে সেটি ভেঙে পড়ে। এই গেটের তলায় চাপা পড়েন এক যুবতী। কোনওরকমে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
জানা গিয়েছে, আহত ছাত্রী অর্পিতা সাহার বাড়ি সমুদ্রগড়ে। কোচিংয়ে পড়তে এসে কয়েকটি ঠাকুর দেখে বাড়ি ফেরার ট্রেন ধরতে স্টেশনে যাচ্ছিলেন। রাস্তাতেই তাঁর উপর গেটটি ভেঙে পড়ে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ওই ছাত্রী। তাঁকে কালনা থেকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল। লিচুতলা এলাকায় ঝড়ে ক্ষয়ক্ষতির জেরে ব্যাপক যানজট তৈরি হয়। সেখান দিয়ে যাচ্ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। গাড়ি থেকে নেমে তিনিই যানজট মুক্ত করার চেষ্টা চালাতে থাকেন। কালনা শহর ও পার্শ্ববর্তী গ্রামগুলি দীর্ঘক্ষণ ছিল বিদ্যুৎহীন। বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications