Narendra Modi: নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা যোগ্যদের আইনি সহায়তা দেবে বিজেপি, প্রচার মঞ্চ থেকে ঘোষণা মোদীর
চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে বিজেপি। জেলায় জেলায় খোলা হবে আইনি সহায়তা কেন্দ্র। তৃতীয়দফার ভোটের আগে রাজ্যে প্রচারে এসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন বর্ধমানে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারসভা করেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছে অনেক সৎ শিক্ষকদেরও। যাঁরা সৎ যাঁদের ডিগ্রি ঠিক আছে তাঁদের পাশে থাকবে বিজেপি এবং তাঁদের আইনি সহায়তা দিতে লিগাল সেল খোলা হবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁদের জন্য তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যোগ্যদের সাথে বিজেপি দাঁড়িয়ে থাকবে বলে জানিয়েছেন। তবে যাঁরা সত্যিই অযোগ্য দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাঁদের শাস্তি হবেই।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজারের শিক্ষকের নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। তাতে যেমন অযোগ্যদের চাকরি গিয়েছে তেমন অযোগ্যদের চাকরিও গিয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। যোগ্য প্রার্থীরাও সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন।
এই নিয়ে নির্বাচনী জনসভায় একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে ভোটের আগে এতোজনের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি বিচারপতিদের রায় লিখে দিচ্ছে তারপর সেই রায় ঘোষণা করা হচ্ছে আদালতে এমনই অভিযোগ করেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী এই রায় ঘোষণার আগে বোমা ফাটবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তারপরেই হাইকোর্ট চাকরি বাতিলের নির্দেশ দেয়।
এবার ময়দানে নামল বিজেপি। দেরিতে হলেও প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী জনসভা থেকে ঘোষণা শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী মোদী চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে। এদিকে করুণাময়ীতে এসএসসি অফিসের সামনে চাকরিহারাযোগ্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁরা দাবি করেছেন যেভাবেই হোক তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
তৃতীয় দফার ভোটের আগে মোদীর এই ঘোষণা নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। একদিকে যখন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাবার আদালতের নির্দেশকে পরিকল্পিত বলে আক্রমণ করেছেন। সেখানে মোদীর চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি এই নিয়ো জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications