Panchayat Election 2023: গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট কাটাতে উদ্যোগী তৃণমূল, কালনার বিধায়ক রক্তদানে সামিল
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর মিললেও পূর্ব বর্ধমানের কালনায় নির্বিঘ্নেই হয়েছে মনোনয়ন পেশের পর্ব। বিধায়ক দেবপ্রসাদ বাগ নিজে বিভিন্ন জায়গায় ঘুরে পরিস্থিতি সরেজমিনে দেখেছেন।
মনোনয়ন পেশ নিয়ে কালনা বিধানসভা কেন্দ্রে কোনও অশান্তি বা অভিযোগ নেই। বিধায়ক নিজে আহ্বান জানিয়েছেন বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য। কোনও অভিযোগ থাকলে তাও জানাতে বলে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় শাসক ও বিরোধীরা আক্রান্ত হয়েছে, রক্ত ঝরেছে। এই আবহে কালনায় দেখা দেল অন্য চিত্র। প্রবল দাবদাহে জ্বলছে বাংলা। হাসপাতালে দেখা গিয়েছে গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট। এই পরিস্থিতিতে কালনা শহর ও মহিলা তৃণমূল কংগ্রেস আজ আয়োজন করেছিল রক্তদান শিবিরের।

কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, কালনা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীর চাপ খুব বেশি। পূর্ব বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী হুগলি জেলা এবং ভাগীরথীর ওপারের নদিয়া জেলার বহু মানুষ এই হাসপাতালে ছুটে আসেন। গরমের সময় এমনিতেই রক্তের সঙ্কট দেখা দেয়। এবারও ব্যতিক্রম নয়।
বিধায়কের কথায়, আমরা ভেবেছিলাম যেহেতু পঞ্চায়েত নির্বাচন চলছে তাই ২০০ বোতল রক্তের বন্দোবস্ত করব। কিন্তু তার চেয়েও বেশি মানুষ রক্ত দিতে হাজির হয়েছেন, যা তাৎপর্যপূর্ণ। হাসপাতালের তরফে সর্বাধিক আড়াইশো বোতল রক্ত নেওয়ার ব্যবস্থা রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত হলে রক্তদান শিবির বলে বেশি কর্মীকে আসতেও বলা হয়নি।

দেবপ্রসাদ বাগ আরও জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা রক্তদানের মধ্যে মহান কাজে নিজেদের নিয়োজিত করতে খবর পেয়েই ছুটে এসেছেন। ফলে আজ যাঁরা রক্ত দিতে পারলেন না, তাঁরা যাতে রক্তদান করতে পারেন সেজন্য শীঘ্রই আরও একটি শিবির আয়োজন করা হবে। বিধায়ক নিজেও রক্তদান করে সকলকে উৎসাহিত করেন।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত, কালনা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বাগতা কর্মকার, শিক্ষারত্ন তাপসকুমার কার্ফা, কাউন্সিলর মৌসুমী রায় কার্ফা, নিউটন মজুমদার প্রমুখ।
(ছবি ও তথ্য- মোহন সাহা)
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?












Click it and Unblock the Notifications