Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal News: আট বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ৭২ এর বৃদ্ধের বিরুদ্ধে! তুলকালাম ডাবরগ্রামে

West Bengal News: আট বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমানের সালানপুর থানার ডাবরগ্রামে। ঘটনায় অভিযুক্ত গ্রামেরই এক ৭২ বছর বয়সী ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, আদিবাসী সমাজের ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভনে ডেকে দিনের পর দিন শ্লীলতাহানি করা হতো।

আর এই অভিযোগকে কেন্দ্র করেই এদিন বিক্ষোভে ক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষ (West Bengal News)। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান ওই কিশোরীর পরিবার ও গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

police

পরে উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে কোনরকমে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানার রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে। ডাবর গ্রামের সুবোধ মাহাতা(৭২) নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত ওই সুবোধ মাহাতার বড় ছেলে কংগ্রেসের নেতা বলেও জানা যাচ্ছে। তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জয়েস হাসদা জানান, আট বছরের ওই কিশোরীর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের একটাই দাবি অভিযুক্তর যেনো কঠোর শাস্তি হয়।

এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান, বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের এক মন্দিরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে এই কিশোরীর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। দিনের দিন দিন তা করা হয়েছে বলে অভিযোগ। লোকচক্ষুর ভয়ে কাউকে কিছু জানাতে পারেননি ওই কিশোরী। সম্প্রতি তার এক বন্ধুকে সে পুরো বিষয়টিকে জানায়। তারপর বালিকার বন্ধুটি তাদের টিউশন টিচারকে জানান।

আর তা জানতে পেরে একেবারে চমকে ওঠেন। টিউশন টিচার ওই কিশোরীর বাড়ির সদস্যদের পুরো বিষয়টি জানান। এরপরেই বাড়ির লোকজন ও গ্রামবাসীরা সবাই মিলে তার বাড়ি গিয়ে অভিযুক্তর উপর চড়াও হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।পরিবার সহ গ্রামবাসীরা দাবি জানায় দোষীর কঠোর শাস্তির। আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় বাংলা। আর এর মধ্যেই এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+