Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladeshi Patient: “ভারতের কাছে ক্ষমা চাইতে হবে,” বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত দুর্গাপুরের হাসপাতালের

Bangladeshi Patients: কলকাতার পথেই হাঁটল দুর্গাপুরের হাসপাতালও। বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের ঘটনার প্রতিবাদে সেদেশের রোগীদের বয়কটের ডাক দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালের। বাংলাদেশি রোগীদের ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিগত দশ দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা।

বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) মিথ্যা অভিযোগে গ্রেফতার করায় দিকে দিকে প্রতিবাদের ঝড়। ইসকনের (ISKCON) উপর হামলা ও সেখানের হিন্দুদের (Hindu) উপর নির্মমভাবে অত্যাচারের ঘটনায় সরব সব মহল। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার ঘটনায়প্রতিবাদের ঝড় এদেশে। এমতাবস্থায় বাংলাদেশকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Durgapur hospital

যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে বাংলাদেশ ক্ষমা চাইছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনও রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোগী বয়কটের সিদ্ধান্ত নিল দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালও।

হাসপাতালে ডিরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় এদিন বলেন, "বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার চলছে। ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করা হচ্ছে। তাই আমরা প্রতিবাদ হিসেবে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। সেখানকার একটি চিকিৎসা সংগঠনকেও মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।"

নতুন করে কোন বাংলাদেশের রোগীর রেজিস্ট্রেশন করা হচ্ছে না বলেও জানান তিনি। তিনি আরও বলেন, "যতদিন না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করছে সেখানকার সরকার, আর ভারতের কাছে যতদিন না ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত আমরা এভাবেই প্রতিবাদ চালাব।"

বাংলাদেশ থেকে শয়ে শয়ে রোগী এপারে আসেন চিকিৎসা করাতে। কলকাতার নামী বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করান তারা। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে ভাটা পড়েছে। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে সোচ্চার হয়েছে ভারত। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানে ইউনূসের সরকারকে কড়া নির্দেশ দিয়েছে ভারত। বাংলাদেশি পর্যটকদের হোটেলে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+