'জেলে কেউ সারাজীবন থাকে না, দিদি পাশে আছে, এটাই এনাফ ', বিধাননগর আদালতে আসার পথে ইঙ্গিতপূর্ণ বার্তা অনুব্রতর
'জেলে কেউ সারাজীবন থাকে না, দিদি পাশে আছে, এটাই এনাফ ', বিধাননগর আদালতে আসার পথে ইঙ্গিতপূর্ণ বার্তা অনুব্রতর
'জেলে কেউ সারাজীবন থাকে না। জেল থেকে ছাড়া পায়। দিদি পাশে আছে, এটাই এনাফ।' মঙ্গলকোট মামলায় বিধাননগর আদালতে আনার পথে ফের ইঙ্গিতপূর্ণ বার্তা অনুব্রত মণ্ডলের। প্রসঙ্গত উল্লেখ্যগ গতকাল টিএমসির সাংগঠনিক বৈঠকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টর পাশে থাকার বার্তা দিয়েছেন। অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বার করে আনতে হবে বলেছিলেন মমতা।

দিদি পাশে আছে
জেলে আবারও বিস্ফোরক অনুব্রত মণ্ডল। জেলে থাকলেও তিনি েয বীরভূমের বেতাজ বাদশা তা আবারও বুঝিয়ে দিলেন কেষ্ট। আসানসোল আদালত থেকে বিধাননগর আদালতে নিয়ে যাওয়ার পথে অনুব্রত মণ্ডল বলেেছন, 'জেলে কেউ সারাজীবন থাকে না। জেল থেকে ছাড়া পায়। দিদি পাশে আছে, এটাই এনাফ।' কেষ্টর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পঞ্চায়েত ভোটের আগে কেষ্টর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, ব্যাপক ভোট হবে।

মমতার বার্তা
গতকাল নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক বৈঠকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে কেষ্টকে'। এর আগেও অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েিছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর মত উপকারী ছেলে দেখিনি বলে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জেলে রীতিমত খোশ মেজাজে রয়েছেন কেষ্ট। পঞ্চায়েত ভোট ব্যপক হবে বার্তা দিয়েছিলেন তিনি।

মঙ্গলকোট মামলায় আদালতে পেশ
মঙ্গলকোট মামলায় আজ বিধানগর আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। শুক্রবার সকালে তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর আদালতে নিয়ে যাওয়া হয়। খোশ মেজাজেই দেখা গিয়েছে কেষ্টকে। গত পরশু তাঁকে ফের ১৪দিেনর জেলে েহফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। ২০১০ সালের মঙ্গলকোটে অশান্তির ঘটনায় কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৫ জনের নামে চার্জশিট দেওয়া হয়। তাতে অনুব্রত মণ্ডলের নামও রয়েছে। সেই মামলাতেই আজ বিধাননগরে হাজিরা কেষ্টর।

বিপুল সম্পত্তির হদিশ
গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে কেষ্টর বিপুল সম্পত্তির হদিশ পেয়েেছ সিবিআই। নামে-বেনামে কেষ্টর একাধিক সম্পত্তি হদিশ পেয়েছেন তদন্তকারীরা। কেষ্টর হিসেব রক্ষক মণীশ কোঠারিকে জেরা করে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। রাইসমিল। ক্র্যাশার থেকে শুরু করে একাধিক জমি। বাংলো বাড়ি রিসর্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তাই কেষ্টকে প্রভাবশালী দাবি করে তাঁর জামিনের বিরোধিতা করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications