Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খাদির আড়ালে লুট মমতাদিদির! মনের মমতা কোথায়, মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করলেন রাজনাথ সিং

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে রবিবার ছুটির দিনে পাহাড়-সহ সমতলে কেন্দ্রীয় মন্ত্রীদের জনসভা ছিল। দার্জিলিং পাহাড়ের লেবংয়ে ছিল কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় অমিত শাহ লোবংয়ের জনসভায় উপস্থিত থাকতে পারেননি। তিনি অডিও বার্তার মাধ্যমে পাহাড়বাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পাশাপাশি এদিন সমতল তথা শিলিগুড়িতে ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভা।

রবিবার বিকালে দার্জিলিং লোকসভা কেন্দ্রের শিলিগুড়ির টিকিয়াপাড়ার মাঠে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে রবিবার জনসভা করেন রাজনাথ সিং। সেখানেও ফের একবার সন্দেশখালির প্রসঙ্গ তোলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি সরাসরি আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

rajnath singh

নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি বলেন,মমতাদি খাদি পরেন, অথচ আড়ালে লুঠ চলছে। মমতাদি কেন মানুষের দুঃখ উপলব্ধি করেন না, প্রশ্ন করেন রাজনাথ সিং। তাঁর আরও প্রশ্ন মমতার মনের মমতা কোথায় গেল? তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িকতার জন্য নাম উঠে আসছে বাংলার। এখানে সর্বত্র দুর্নীতি চলছে। তৃণমূলের জন্য বাংলায় গরিবরা সাহায্য পাচ্ছে না বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

রাজনাথের অভিযোগ
তাঁর আরও অভিযোগ, বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প লাগু করতে দিচ্ছে না তৃণমূল সরকার। কেন্দ্র থেকে পাঠানো অর্থ সঠিকভাবে ব্যবহার করছে না রাজ্য। এদিন সিএএ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ধর্মীয় কারণে যাঁরা বাংলাদেশ, পাকিস্তান থেকে অপমানিত হয়ে ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে মমতা বন্দোপাধ্যায় বাধা দিচ্ছেন কেন?

হুমকি দিচ্ছেন মমতাদিদি
রাজ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করা প্রয়োজন বলেও দাবি রাজনাথের। তিনি বলেন, গুজরাত বা অন্য রাজ্য থেকে যেসব পরিযায়ী শ্রমিক বাংলায় ইদ পালন করতে এসেছেন, মমতা দিদি তাঁদের হুমকি দিচ্ছেন। বলছেন ভোট না দিয়ে কাজে যাবেন না। এতই যদি তাঁদের ভোটের দরকার, তাহলে আপনার রাজ্যে তাঁদের কাজের ব্যবস্থা করছেন না কেন, প্রশ্ন করেছেন রাজনাথ? রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি কেন্দ্রের মোদr সরকারের একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন রাজনাথ সিং।

জনসভা শেষে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজু বিস্তা বলেন, রাজনাথ সিং নিজেই বলেছেন, এই এলাকার জন্য সংসদে একধিকবার কথা তুলেছেন, সেই জন্য তিনি (রাজনাথ) তাঁকে (রাজু বিস্তা) ধন্যবাদ জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+