শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়া হবে, বিরোধীদের হুমকি দিলেন উদয়ন গুহ

শিরদাঁড়া এমন ভাবে বেঁকিয়ে দেওয়া হবে.... রীতিমতো প্রচ্ছন্ন হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সামনেই সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই নির্বাচনের দিন ঘোষণা হতেই বাড়তে শুরু করল কোচবিহারের রাজনৈতিক উত্তাপ।

ভোট রাজনীতিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বরাবর বিতর্কিত মন্তব্য করে থাকেন সাম্প্রতিক অতীতে একাধিক বিতর্কিত রাজনৈতিক বক্তব্য রেখেছেন। চিকিৎসকদের আন্দোলন নিয়েও তিনি মন্তব্য করেছেন। এক সময়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক সম্পর্কেও লাগাতার আক্রমণ করেছেন তিনি।

udayan guha

আবার রাজনৈতিক ময়দানে নেমেই বিতর্ক ছড়িয়ে দিলেন। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই বিষয়ে প্রচার নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেই বক্তব্যের সময়েই উদয়ন গুহের মুখে শিরদাঁড়া প্রসঙ্গ। রীতিমতো প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি। এই কথা করছে ওয়াকিবহাল মহল।

ভোটের প্রচার তৃণমূল কংগ্রেস আজ শুক্রবার থেকে শুরু করে দিয়েছে। সিতাই বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে? সেই বিষয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। সেই প্রার্থীকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস কোচবিহারের মাটিতে লড়াই করবে। এই কথা জানিয়ে দিয়েছেন উদয়ন গুহ।

ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের জেলা সকলে মিলে এই উপনির্বাচন লড়বে। প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করা হবে এই কথাও আশা করেছেন মন্ত্রী উদয়ন গুহ। এরপরেই ওঠে শিরদাঁড়ার প্রসঙ্গ। শিরদাঁড়া বেঁকে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।

উদয়ন গুহের কথায়, " বাম - রাম বা অন্য কোনও রাজনৈতিক দল, যারা পশ্চিমবঙ্গে শিরদাঁড়ার ব্যবসা করছে, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে, সহজে আর সহজে সোজা হতে পারবেন না। ওই বাঁকা শিরদাঁড়া নিয়ে লাঠিতে ভর দিয়ে বাকি দিনগুলো চলতে হবে।" আর এই কথাতেই ছড়িয়েছে বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+