Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের কাটমানি নেওয়ার অভিযোগ! তৃণমূল নেতার গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের মালদহে

আবাস যোজনা সহ একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক হারে কাটমানি নেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালকের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের উপভোক্তাদের। যদিও অভিযোগ অস্বীকার ওই গাড়ির চালকের। তার পাল্টা দাবি, এটা কংগ্রেস ও বিজেপি চক্রান্ত। মালদার চাচল ২ নং ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের জিয়াগাছি গ্রামের ঘটনা। গোটা ঘটনায় সরব বিজেপিও-কংগ্রেস।

মালদার চাচোল ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ বাংলার বাড়ি সহ প্রত্যেকটা সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে। এলাকায় মানুষের কাছ থেকে গিয়ে ব্যাপক হারে কাটমানি তুলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ির চালক ইমরুল। এমনকি সম্প্রতি, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করেন এক উপভোক্তার কাছ থেকে ৩০ হাজার টাকা কাটমানি নেন ইমরুল। ঘরের নাম আসার পরেও, ঘর পাননি তরিকুল ইসলাম।

শুধু তারিকুল নন, ওই গ্রামের সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে দিতে হবে কাটমানি এমনই অভিযোগ করেন তারা। কোনও প্রকল্পের কিরকম কাঠ মানি দিতে হবে তার রেট চার্ট তৈরিও করেন ইমরুল বলে অভিযোগ। বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা, এমনকি বাদ যাচ্ছে না প্রতিবন্ধী ভাতাও সব প্রকল্পে দুই থেকে তিন হাজার টাকা কাঠ মানি দাবি করছেন ইমরুল এমনই অভিযোগ উপভোক্তাদের। গাড়ির চালক কীভাবে এই সাহস পেল সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা। তবে কি সভাপতি গাড়ির চালককে ব্যবহার করে টাকা তুলছেন প্রশ্ন। সাম্প্রতিক কালে ঘরের জন্য নিয়েছিলেন ৩০ হাজার টাকা। কিন্তু তারপরও মেলেনি ঘর।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন ইমরুল। তার দাবি, তাকে ফাঁসানো হচ্ছে, এটা কংগ্রেসের চক্রান্ত যেহেতু তিনি তৃণমূল করেন।

সমস্ত ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। একযোগে তৃণমূলকে আক্রমণ জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছেন চাচল মহকুমা শাসক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+