গ্যাসের দাম সাড়ে আটশো টাকা! বিজেপির সিনেমা দেখবেন? কটাক্ষ অভিষেকের
গত ১০ বছরে যা কাজ হয়েছে, তা আসলে ট্রেলার ছিল৷ এরপর সিনেমা দেখার পালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা প্রচারে করেছেন। সেই কথাকেই এবার প্রচারের হাতিয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রান্নার গ্যাসের দাম চারশো টাকা থেকে বেড়ে হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। সেই সিলিন্ডারের দাম এখন সাড়ে আটশো টাকা হয়েছে। এটা যদি ট্রেলার হয়, সিনেমা কী হবে? রান্নার গ্যাসের দাম কত হবে? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, বিজেপি সরকারে আসার আগে ডিমের দাম ছিল প্রতি পিস তিন টাকা। এখন সেই একটি ডিমের দাম সাত টাকা। রান্নার তেলের দাম বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে প্রতিদিনের খাবার। সব কিছুতে লাগাম ছাড়া দাম বেড়েছে। এই সব ঘটনা যদি ট্রেলার হয়, তাহলে সিনেমা কী হবে?
সাধারণ মানুষ কি আর সিনেমা দেখতে চান? গ্যাসের দাম বেড়ে কোথায় যাবে? প্রশ্ন তুললেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এদিন আক্রমণ করেন অভিষেক।
আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আলিপুরদুয়ারে একটি রোড শ্যো করেন তিনি। এরপর বক্তব্য রাখেন। বিজেপির প্রার্থীকেও তীব্র কটাক্ষ করেন তিনি। গতবার ওই কেন্দ্রে বিজেপির জন বার্লা জিতেছিলেন। এবার সেই কেন্দ্রে প্রার্থী মনোজ টিগগা। অভিষেকের কটাক্ষ, বিজেপি হল কোম্পানি। জন বার্লা, মনোজ টিগগারা হলেন প্রোডাক্ট।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বিজেপির। বিধানসভা কেন্দ্রটিও বিজেপি জিতে রয়েছে। কতটা উন্নয়ন আলিপুরদুয়ারে হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক৷ কেন্দ্রের বঞ্চনার কথা আলিপুরদুয়ারে এসেও দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷
একশো দিনের কাজের টাকা পাওয়া যায়নি৷ আবাসের টাকাও মোদী সরকার দিচ্ছে না৷ এদিকে বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে দিল্লি৷ এদিকে বলা হচ্ছে, যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এই বার্তা দিলেন অভিষেক।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications