মানবিক মুখ শিলিগুড়ি পুলিশের, মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে হুটার বাজিয়ে নিয়ে গেল পরীক্ষাকেন্দ্রে
যেমন কথা তেমন কাজ। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের রয়েছে সজাগ দৃষ্টি। পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন সদা সতর্ক। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় তার জন্য রয়েছে এমারজেন্সি বাইক পরিষেবাও।
মঙ্গলবার রয়েছে ইংরেজি বিষয়ের পরীক্ষা। জানা গিয়েছে, শিলিগুড়ির রাজেন্দ্র প্রসাদ স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা পড়েছে শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে। এদিন ওই বিদ্যালয়ের এক পরীক্ষার্থী টোটোতে করে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে আসছিল। পথে গুরুম বস্তি এলাকায় একটি গবাদি পশুর মৃত্যু হওয়ায় যানজটে আটকে পড়েন তারা। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হচ্ছিল।

এদিন সকালে টোটোটি ভেনাস মোড়ে আসতেই সেটি নজরে পড়ে ট্রাফিক ওসি মহেশ সিংএর। দ্রুত তিনি ভেনাস মোর ট্রাফিক গার্ডের পুলিশকে দিয়ে ওই পরীক্ষার্থীকে এমারজেন্সি বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তৎক্ষনাৎ ওই পরীক্ষার্থীকে হেলমেট পড়িয়ে বাইকের পিছনে বসিয়ে হুটার বাজিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেন ট্রাফিক পুলিশ।
পুলিশের এমন তৎপরতায় বেশ খুশি পরীক্ষার্থীর মা এবং পরীক্ষার্থী। অন্যদিকে পরীক্ষার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশে রয়েছে সজাগদৃষ্টি।
পাশাপাশি এদিন পুলিশ কমিশনার সি সুধাকর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধির সঙ্গে শুভেচ্ছা বার্তা দিতে পরীক্ষা কেন্দ্রগুলিতে আচমকাই পৌছে যান। সেই সঙ্গে পরীক্ষার্থীদের পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয় এই শুভ কামনার সাথে গোলাপ ফুল তুলে দেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications