Sukanta Majumdar: মোদীর মন্ত্রী সুকান্ত! স্ত্রী কোয়েল বললেন, 'মেয়েদের বুঝিয়েছি, নিজের মনকেও বুঝিয়েছি'
Sukanta Majumdar: কেন্দ্রীয় মন্ত্রী হলেন বালুরঘাটের ঘরের ছেলে সুকান্ত মজুমদার। আর এরপরেই জেলাজুড়ে খুশির হাওয়া। একেবারে অকাল রঙের উৎসবে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। চলছে গেরুয়া আবির নিয়ে উন্মাদনা। মন্ত্রীর হওয়ার খবর অনেক দেরিতে জানতে পারেন স্ত্রী কোয়েল মজুমদার বা মেয়ে সৃজা। ফলে দিল্লি যাওয়া আর হয়নি।
তবে পরিবার যে তাঁর পাশে আছে তা বোঝাতে একেবারে কর্মীদের সঙ্গে মুহূর্তের সাক্ষী থাকতে বসে যান স্ত্রী কোয়েল মজুমদার। বলে রাখা প্রয়োজন, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানা মোড়ে সুকান্ত মজুমদারের শপথ (Sukanta Majumdar) গ্রহন অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। মুহূর্তের সাক্ষী থাকতে সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট শহরের শতাধিক মানুষ।

তাদের সঙ্গেই ছিলেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার। গোটা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ন উপভোগ করেন তিনি। এমনকি শপথ গ্রহন অনুষ্ঠান দেখার পড় বিজেপি কর্মীদের সঙ্গেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন কোয়েল দেবী।
তবে আনন্দের মধ্যেও রয়েছে আক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রী জানান, দলের কাজে সবসময় ব্যস্ত তিনি। সেভাবে বাড়িতে সময় দিতে পারেন না। উনি বাড়িতে আসলে মেয়েরা একেবারেই ছাড়তে চায় না। ওরা তো খুব ছোট। তবে মেয়েদের বুঝিয়েছি, নিজের মনকেও বুঝিয়েছি। ভোটে ওর হয়ে প্রচারও করেছি। সবদিক থেকে সুকান্ত মজুমদারের পাশে থাকার কথা বলেন সহধর্মিনি।
অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জানান, নরেন্দ্র দামোদর মোদী ৩য় বারের জন্য প্রধান মন্ত্রী পদে শপথ নিলেন। সঙ্গে বালুরঘাটের ভূমিপুত্র ড: সুকান্ত মজুমদার মন্ত্রী সভায় সুযোগ পাচ্ছেন। এবছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় সুকান্ত মজুমদার মন্ত্রী সভায় সুযোগ পাবেন বিজেপি দলের আশা ছিল, তাকে সুযোগ দিয়েছেন মোদীজী সেই জন্যই আজ এই আনন্দ উৎসবে মেতেছে বিজেপি দলের কর্মী সমর্থকেরা।












Click it and Unblock the Notifications