Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Loksabha Vote 2024: ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসেছিলেন, কিন্তু বুথে ঘটল চমকে দেওয়ার মতো ঘটনা

সকাল সকাল ভোটদান করতে এসেছিলেন ভোটাররা। সকালেই তাই বুথে বুথে লম্বা লাইন। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে ভোটগ্রহণ। ভোটের কার্ড হাতে নিয়ে ভোট দিতে এসেছিলেন গোবিন্দ রায়। ভোট দিতে পারার আগেই তিনি জানতে পারলেন তিনি মৃত।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৪নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে। জানা গেছে ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে ২৩৬নং বুথে ভোট দিতে আসেন। লাইনে দাঁড়িয়ে তিনি যখন বুথে ঢোকেন তখন জানতে পারেন তালিকায় তার নাম নেই। তিনি মৃত। তবে প্রশ্ন উঠছে, যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে ভোটার লাইনে আসেন সেই ব্যক্তি কি করে মৃত হতে পারেন।

Loksabha Vote 2024

এদিন গোবিন্দ রায় বলেন,সকাল সকাল এসে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলাম। বুথে পৌঁছাতেই জানতে পারি তালিকা অনুযায়ী আমি মৃত। পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমল তফাদার বলেন,এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। বিএলআরওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে সকাল থেকে কোচবিহারের একাধিক জায়গায় ভোটকে কেন্দ্রকরে অসান্তি চলছে। বোমাবাজি মারধরের ঘটনা ঘটছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে কোচবিহারের একাধিক এলাকা। ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই নিয়ে উদয়ন গুহর সঙ্গে নিশীথ প্রামাণিকের প্রবল বিরোধ তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+