বিধানসভার পরে এবার আলাদা রাজ্যের দাবি রাজ্যের মন্ত্রীদের সামনে! মমতার প্রশংসা করা নেতার কথায় জল্পনা

বিধানসভায় উত্তরবঙ্গের (North Bengal) বিজেপি (BJP) বিধায়ক আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। এবার সেই একই দাবি উঠল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের কর্মশালায়, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) নেতাদের সামনে। দাবি তু

বিধানসভায় উত্তরবঙ্গের (North Bengal) বিজেপি (BJP) বিধায়ক আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। এবার সেই একই দাবি উঠল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের কর্মশালায়, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) নেতাদের সামনে। দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) ঘনিষ্ঠ রাজবংশী নেতা বংশীবদন বর্মন (Bangshibadan barman)। তিনি রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানও বটে। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

গ্রেটার কোচবিহারের দাবি

গ্রেটার কোচবিহারের দাবি

গ্রেটার কোচবিহারের দাবি করে তাঁর অবস্থান কারও অজানা নয়। তবে তাঁকেই রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান করে তৃণমূল সরকার। বেশি কিছুদিন প্রকাশ্যে তাঁর মুখে আলাদা রাজ্যের দাবি শোনা যায়নি। এবার সেই বংশীবদন বর্মনই বললেন গ্রেটার কোচবিহার রাজ্য গঠনের মাধ্যমেই উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন সম্ভব।

বিজেপি দাবির সঙ্গে মিল নেই

বিজেপি দাবির সঙ্গে মিল নেই

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়েই বসেছিল ডুয়ার্সের ভাষা সংস্কৃতির ঐতিহ্য বিষয়ক কর্মশালা। সেখানে বংশীবদন বর্মন বলেন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্যই গ্রেটার কোচবিহার গঠনের প্রয়োজন। তিনি এব্যাপারে কোচবিহারের ভারত ভুক্তির চুক্তির কথা উল্লেখ করেন। সেই চুক্তির মাধ্যমেই এলাকার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার ডাক দিয়েছেন তিনি। বিজেপি সাংসদ তথা কেন্দ্রের মন্ত্রী জন বার্লা কিংবা বিধানসভায় বিজেপি বিধায়কের দাবি সঙ্গে তাঁর দাবির মিল নেই বলে দাবি করেছেন বংশীবদন বর্মন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং-এ থাকার সময়ে তৃণমূল ঘনিষ্ঠের আলাদা রাজ্যের দাবিতে জল্পনা তীব্র হয়েছে।
প্রসঙ্গত এই মাসের মাঝামাঝি সময়ে কালিম্পং-এর বহিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিধানসভার মধ্যেই আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল উত্তরবঙ্গ সবদিক থেকে বঞ্চিত। যোগা থেকে স্বাস্থ্য-শিক্ষা সবেতেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

রাজ্য সরকারের ভূমিকায় খুশি

রাজ্য সরকারের ভূমিকায় খুশি

পৃথক রাজ্যের দাবি তুললেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার রাজবংশী ভাষাভাষি মানুষের উন্নয়নের জন্য যে ভূমিকা নিয়েছে, তাতে তিনি খুশি বলেও জানিয়েছেন বংশীবদন বর্মন।

ভিন্নমত অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল মন্ত্রী-নেতাদের কথায়

ভিন্নমত অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল মন্ত্রী-নেতাদের কথায়

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় উপস্থিতি ছিলেন আলিপুরদুয়ার পুরসভার নবনির্বাচিত চেয়ারম্যান বাবলু কর, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। তাঁরা অবশ্য রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের মতের সঙ্গে একমত হতে পারেননি। তাঁদের দাবি, এই সরকার উত্তরবঙ্গের জন্য ব্যাপক উন্নয়ন করায়, স্থানীয়রা আলাদা রাজ্যের দাবি থেকে সরে এসেছেন। তাঁদের দাবি বিমল গুরুংরাও আলাদা রাজ্যের দাবি থেকে সরে এসেছেন। নেতা-মন্ত্রীদের প্রশ্ন আলাদা রাজ্য করে কী লাভ, প্রয়োজন উন্নয়নের, সেই কাজ নিরন্তর করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+