বৃষ্টি বিদায় নিল বাংলা থেকে! মহালয়ার পর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
সেপ্টেম্বর মাসের শেষ দিন আজ সোমবার। দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কমেছে অনেকটাই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমেছে।তবে কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? নতুন করে কি কোনও নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে?
উত্তরবঙ্গে রীতিমতো বন্যা পরিস্থিতি৷ সেই অবস্থায় ফের কি ভারী বৃষ্টি হবে রাজ্যের উপরের জেলাগুলিতে? মহালয়ায় কি বৃষ্টি হবে? সেই নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে। কেমন থাকবে পুজোর আগে আবহাওয়া?

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে কোনও জেলার দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই এক জায়গায়। প্রাথমিকভাবে এই তথ্য দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। বর্ষা বিদায় রেখা সুরেন্দ্রনগর জুনাগড়ের উপর দিয়ে বিস্তৃত। একই জায়গায় তিন দিন থমকে রয়েছে বর্ষা বিদায় রেখা। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ গুজরাটে রয়েছে ঘূর্ণাবর্ত। কোমোরিন থেকে রায়লসীমা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা বৃষ্টি। ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে চড়া রোদ ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে।
উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমে ছিল। আগামী কয়েক দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে। আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। মূলত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে পার্বত্য এলাকায়। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
কলকাতায় মঙ্গল, বুধবার থেকে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। এখনই ভারী বৃষ্টিরও কোন সম্ভাবনা নেই।
আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি। তাই রোদ চড়া থাকলে অস্বস্তি থাকবে।












Click it and Unblock the Notifications