দাম কমছে না আলুর, শিলিগুড়িতে টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে মেয়র গৌতম দেব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও কমছে না আলুর দাম। গতকালই বাজার পরিদর্শন করে আলু-পেঁয়াজের দাম শুনে উদ্বেগ প্রকাশ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। রাজ্য সরকারের ভুমিকায় প্রশ্নও তোলেন তিনি। এদিকে এদিন শনিবার সেই আলুর দাম নিয়ন্ত্রণে শিলিগুড়ি পুরনিগমে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।
বাজারে আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে আলু কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও কিছুতেই আলুর এই উর্ধমুখী দাম বাগে আনা যাচ্ছে না। যেকারণে টাস্ক ফোর্সের সঙ্গে শনিবার বৈঠক করলেন মেয়র গৌতম দেব।

এদিন শিলিগুড়িতে সেই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও মেয়র পারিষদগণ সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ আধিকারিকেরা।
বৈঠক শেষে মেয়র জানান, শিলিগুড়ির বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলবে। যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে। এছাড়া সবজির দাম নিয়ন্ত্রণেও নজর রাখবে টাস্ক ফোর্স। যেখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও আলুর দাম কমার লক্ষণ নেই, সেখানে টাস্ক ফোর্সের অভিযান চললেও আদৌও কি আলুর দামের ওপর রাশ টানা সম্ভব? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications