Clash At Malda: কেন গুলি চালানোর প্রয়োজন পড়ল মানিকচকে? স্পষ্ট করলেন পুলিশ সুপার
Clash At Malda: মালদহের মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয়ে আত্মরক্ষায় গুলি চালিয়েছে পুলিশ। এমনটাই জানালেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। মানিকচকের ঘটনায় গুরুতর আহত হন মানিকচক থানার আইসি সহ তিন পুলিশ কর্মী। পাল্টা পুলিশের গুলিতে তিনজন উপস্থিত বিক্ষোভকারী আহত হন।
তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। ঘটনার পরেই ব্যাপক ধরপাকড় শুরু করে মালদহ পুলিশ প্রশাসন। এখনও পর্যন্ত এই ঘটনায় আটক করা হয়েছে ২৬ জনকে। এমনটাই জানিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। শুধু তাই নয়, দোষীদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি (Clash At Malda) ।

বিদ্যুৎ বিভ্রাট এর প্রতিবাদে সকাল থেকেই মালদা মানিকচক রাজ্য সড়কের সাত জায়গায় পথ অবরোধ। আর সেই অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ফেলে দেওয়া হয় জলাশয়। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার মানিকচকের এনায়েতপুর। পরিস্থিতি সামলিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়।
এরপর থেকেই শুরু বিতর্ক। কেন পুলিশ গুলি চালিয়েছে ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে নবান্নের তরফে। প্রবল চাপের মুখে কার্যত পুলিশ প্রশাসন। এরপর এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি জানিয়েছেন, অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীরা। রক্তাক্ত পুলিশ কর্মীরা একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ওই বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা।
বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে দুই মহিলা, এক শিশুর সহ ছয় জন পুরুষ ছিলেন। তাঁদের জীবন রক্ষায় এবং নিজেদের আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে বলে দাবি। এর আগে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। আর তাই এক রাউন্ড গুলির কথা শিকার পুলিশ সুপারের।












Click it and Unblock the Notifications